আজ ১৯ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়

আজ ১৯ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়
আজ ২৪ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার রাশিফল (Horoscope Today) চন্দ্র শনির রাশি কুম্ভে সঞ্চার করছে।

আজ ১৯ মার্চ বৈদিক জ্যোতিষে ১২টি রাশির প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। জেনে নিন প্রত্যেক রাশির আলাদা-আলাদা রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়।

মেষ রাশি: শারীরিক দিক থেকে আজ আপনি সুস্থ থাকবেন। আপনি আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। পাশাপাশি, এই সমস্যা থেকে মুক্তির জন্য বাবা অথবা অন্যান্য অভিভাবকদের কাছ থেকে পরামর্শ চাইতে পারেন। বাড়ির কাজ শেষ করার জন্য বাচ্চাদের উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিন। আজ কোনো ঘটনা আপনার সুনাম নষ্ট করতে পারে। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। আজকে হঠাৎই আপনার কোথাও সফরের সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনার কাছে অবসর সময় থাকবে না।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:  প্রেমের জীবন সুখকর করে তুলতে ভগবান কৃষ্ণের উদ্দেশ্যে কর্পূর দিয়ে আরতি করুন।

বৃষ রাশি: প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সাথে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। জমি এবং সম্পত্তি সংক্রান্ত সমস্যাগুলির দিকে আজ আপনাকে নজর দিতে হবে। অভিজ্ঞ ব্যক্তিদের সাথে কথা বলার সময়ে আজ চোখ-কান খোলা রাখুন। কারণ, তাঁদের প্রতিটি পরামর্শ আপনার কাজে আসবে। ভালোবাসার মানুষটির কাছ থেকে আজ আপনি একটি উপহার পেতে পারেন। পরিবারের ছোট সদস্যদের সাথে আজ আপনি অনেকটা সময় কাটাবেন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: কেরিয়ারে অগ্রগতির লক্ষ্যে আপনার প্রতিদিনের খাদ্যাভাসে সরষে, সূর্যমুখী তেল এবং কালো ডাল অথবা কলাইয়ের ব্যবহার করুন।

মিথুন রাশি: আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। ভবিষ্যতের কথা মাথায় রেখে আজ থেকেই অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। পরিবারের সদস্যদের সাথে ঠান্ডা মাথায় কথা বলুন। কোনো অংশীদারিত্বে দায়বদ্ধ হওয়ার আগে আজ সমস্ত বিষয় ভালোভাবে জেনে নিন এবং প্রতিটি দিক বিবেচনা করুন। জীবনসঙ্গীর সাথে ভালো সময় অতিবাহিত হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: প্রেমের জীবন সুখকর করে তুলতে ভালোবাসার মানুষটির সাথে দেখা করার আগে সুগন্ধি ব্যবহার করুন। এর ফলে শুক্রের সন্তুষ্টি হবে।

কর্কট রাশি: আপনার যদি আজ বন্ধুদের সাথে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকে সেক্ষেত্রে চিন্তাভাবনা করে অর্থব্যয় করুন। নাহলে আপনি আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। মন ভালো করার জন্য আজ আত্মীয় অথবা ঘনিষ্ঠ বন্ধুদের সাথে কথা বলুন। সামগ্রিকভাবে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাটবে। পাশাপাশি, কর্মক্ষেত্রে আজ আপনি আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগকে ভালোভাবে কাজে লাগাবেন। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। বিবাহিত জীবন সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: আর্থিক দিক থেকে উন্নতির জন্য খাবারে বেশি পরিমাণে লাল লঙ্কার ব্যবহার করুন।

সিংহ রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। অতীতের অতিরিক্ত অর্থব্যয়ের কারণে আজ এই রাশির কিছু জাতক-জাতিকা আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। বন্ধুদের সাথে দিনটি ভালোভাবে কাটবে। পাশাপাশি, তাঁরা আজ আপনার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে দিনটিকে উজ্জ্বল করে তুলবেন। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। কোনো ইন্টারভিউতে উপস্থিত হওয়ার পক্ষে আজ ভালো দিন। বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে একমুখী রুদ্রাক্ষকে সাদা সুতোয় বেঁধে পরুন।

কন্যা রাশি: আপনি আজ অত্যধিক উত্তেজনার সম্মুখীন হতে পারেন। পাশাপাশি, কোনো নেশা আপনার স্নায়ুতন্ত্রের ক্ষতি করতে পারে। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। পাশাপাশি, পূর্বে আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন একজন ব্যক্তি আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন। এই রাশির কিছুজনের পরিবারে আজ নতুন সদস্যের আগমন ঘটতে পারে। যার ফলে খুশির আমেজ বজায় থাকবে। ভালোবাসার মানুষটিকে আজ হতাশ করবেন না। আপনার আজ কোথাও ভ্রমণের সম্ভাবনা রয়েছে। অর্ধাঙ্গিনীর সাথে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে প্রতিদিন সাদা রঙের পোশাক পরিধান করুন।

তুলা রাশি: কোনো কারণে আজ আপনার মানসিক শান্তির ব্যাঘাত ঘটতে পারে। যদিও, আপনার একজন বন্ধু এটা থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে সাহায্য করবে। মন ভালো রাখতে আজ ভালো গান শুনুন। যাঁদের সাথে থাকলে আপনার সময় এবং অর্থ উভয়েই নষ্ট হয় তাঁদের সঙ্গ অবিলম্বে পরিত্যাগ করুন। ভালোবাসার মানুষটির কাছ থেকে আজ আপনি একটি উপহার পেতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আপনি আজ খুব সহজেই কিছু নতুন জিনিস শিখতে পারবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে যেকোনও ভাবে সোনা বা হলুদ সুতো পরিধান করুন।

বৃশ্চিক রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান। অতীতের অতিরিক্ত অর্থব্যয়ের কারণে আপনি আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। সন্তান এবং পরিবারের সদস্যদের সাথে কিছুটা সময় কাটান। আপনি আজ অর্থ উপার্জনের জন্য নতুন কিছু সুযোগ খুঁজতে পারেন। আপনি আজ প্রতিটি কাজ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করে ফেলতে পারবেন। বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটে ফেলার চেষ্টা করুন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: আর্থিক দিক থেকে উন্নতির জন্য “ওম গম গণপত্তায় নমঃ” এই মন্ত্রটি প্রতিদিন ১১ বার পাঠ করুন।

ধনু রাশি: পরিবারের সদস্যদের সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। কোনো ধর্মীয় কাজের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রে এমন কোনো কাজ করবেন না যাতে আপনার বদনাম হতে পারে। ভালোবাসার মানুষটির অনুভূতিকে আজ বোঝার চেষ্টা করুন। আজকে আপনার হঠাৎই কোথাও সফরের সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনি অবসর সময় পাবেন না। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: আর্থিক দিক থেকে উন্নতির জন্য বেল গাছের শিকড় লাল অথবা কমলা রঙের কাপড়ে মুড়ে পকেটে রাখুন।

মকর রাশি: শিশুদের কাছ থেকে আজ আপনি একটি অবাক করা খবর জানতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো নয়। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনি আজ অফিস থেকে দ্রুত বাড়িতে ফিরতে চাইলেও রাস্তায় অত্যাধিক ভিড়ের কারণে তা সম্ভব হবে না। কোনো বিষয়ের পরিপ্রেক্ষিতে আজ অর্ধাঙ্গিনীর সাথে মনোমালিন্যের সম্ভাবনা থাকলেও পরে তা ঠিক হয়ে যাবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে তামার পাত্রে জল রেখে পান করুন।

কুম্ভ রাশি: বাড়িতে আজ কোনো অনুষ্ঠানের আয়োজনের কারণে আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আপনার আজ কোথাও সফরের সম্ভাবনা রয়েছে। যেটির মাধ্যমে আপনি কিছু নতুন অভিজ্ঞতা অর্জন করবেন। কর্মক্ষেত্র প্রতিটি কাজ সতর্কতার সাথে করুন। বন্ধুদের সাথে দিনটি খুব একটা খারাপ কাটবে না। জীবনসঙ্গীর সাথে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে ভগবান গণেশের আরাধনা করুন।

মীন রাশি: শারীরিক সমস্যাগুলি আজ অস্বস্তির কারণ হয়ে উঠতে পারে। পাশাপাশি, এই প্রসঙ্গে আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। আপনার দীর্ঘদিন ধরে সঞ্চয় করে আসা অর্থ আজ কাজে লাগতে পারে। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। ব্যবসায়িক মিটিংয়ে আবেগপ্রবণ হয়ে আজ কোনো কথা বলবেন না। আপনি আজ কোনো ধর্মীয় স্থানে গিয়ে অবসর সময়টি অতিবাহিত করতে পারেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়: শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য সারারাত জলে বার্লি ভিজিয়ে রেখে সকালে তা পশুপাখিদের মধ্যে বিতরণ করুন।

ট্যাগ ১২টি রাশির রাশিফলAquarius HoroscopeAries HoroscopeCancer HoroscopeCapricorn HoroscopeGemini HoroscopeLeo HoroscopeLibra HoroscopePisces HoroscopeSagittarius HoroscopeScorpio HoroscopeTaurus HoroscopeVirgo Horoscopeআজকের দিনের রাশিফলআজকের ভবিষ্যদ্বাণীআজকের রাশিফলআপনার ভাগ্যআপনার ভাগ্য আপনার সাথেআপনার রাশিফলে কী রয়েছেএস্ট্রোলজারকন্যা রাশিকন্যা রাশিফলকর্কট রাশিকর্কট রাশিফলকিভাবে ভাগ্য পক্ষে থাকবেকিভাবে ভাগ্য সঙ্গে থাকবেকুম্ভ রাশিকুম্ভ রাশিফলজলাধিপতি চন্দ্রজেনে নিন রাশিফলজ্যোতির্বিজ্ঞান গণনাজ্যোতিষ শাস্ত্রজ্যোতিষির গণনাতুলা রাশিতুলা রাশিফলধনু রাশিধনু রাশিফলবুধবারের রাশিফলবৃশ্চিক রাশিবৃশ্চিক রাশিফলবৃষ রাশিফলবৃষভ রাশিবৃহস্পতিবারের রাশিফলবৈদিক জ্যোতিষে গণনাভাগ্য পক্ষে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার কৌশলভাগ্য সাথে রাখার উপায়ভাগ্য সাথে রাখার কৌশলমকর রাশিমকর রাশিফলমঙ্গলবারের রাশিফলমন্ত্রী শুক্রমাসিক রাশিফলমিথুন রাশিমিথুন রাশিফলমীন রাশিমীন রাশিফলমেষ রাশিমেষ রাশিফলরবিবারের রাশিফলরাশিফলরাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার টিপসশনিবারের রাশিফলশষ্যাধিপতি বৃহস্পতিশুক্রবারের রাশিফলসিংহ রাশিসিংহ রাশিফলসোমবারের রাশিফল

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
সংবাদ প্রতিনিধি

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।