আজ ১৭ জানুয়ারি বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়

আজ ১৭ জানুয়ারি বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়
কোন রাশির বুধবার কেমন কাটবে

আজ ১৭ জানুয়ারি বুধবার বৈদিক জ্যোতিষে ১২টি রাশির প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। জেনে নিন প্রত্যেক রাশির আলাদা-আলাদা ফলাফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়।

মেষ রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পাশাপাশি, পূর্বে আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন একজন ব্যক্তি আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন। এই রাশির পড়ুয়াদের আজ পড়াশোনার প্রতি সতর্ক হতে হবে। অন্যদের ত্রুটি খোঁজার বদভ্যাস পরিত্যাগ করুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:   পারিবারিক জীবনে সুখ এবং সমৃদ্ধি বজায় রাখার লক্ষ্যে বাড়িতে রুপোর ফুলদানিতে সাদা ফুল রাখুন।

বৃষ রাশি: আপনি আজ কোনো শারীরিক অসুস্থতা থেকে সেরে উঠতে পারেন। পাশাপাশি, আজ আপনি কোনো প্রতিযোগিতামূলক খেলাধূলাতেও অংশগ্রহণ করবেন। এই রাশির ব্যবসায়ীদের আজ পরিবারের সেই সমস্ত সদস্যদের কাছ থেকে দূরে থাকতে হবে যাঁরা অর্থ ধার নিয়ে আর তা ফেরত দেন না। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবেন তাঁরা অযথা ভয় পেয়ে বিচলিত হবেন না। আপনার উদ্যম অবশ্যই ইতিবাচক ফলাফল প্রদান করবে। আপনি আজ অবসর সময়ে টিভিতে কোনো সিনেমা বা অনুষ্ঠান দেখতে পারেন। অর্ধাঙ্গিনীর সাথে দিনটি ভালোভাবে কাটবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:   প্রেমের জীবনকে সুখকর করে তুলতে লালচে বাদামী রঙের গরুকে গুড়-রুটি খাওয়ান।

মিথুন রাশি: কাউকে ঋণ দেওয়ার আগে আজ অবশ্যই সতর্ক হন। নাহলে আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। অন্যদের সাথে নিজের খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে আজ আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটবে। আপনি আজ খুব সহজেই নতুন কিছু জিনিস শিখতে পারবেন। প্রেমের জন্য আজকের দিনটি অবশ্যই ভালো। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। যেটি আপনি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:   আর্থিক দিক থেকে উন্নতির জন্য নিয়মিত হনুমানজির পুজো করুন।

কর্কট রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। একজন দূর সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে আজ আপনি কোনো অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। ভালোবাসার মানুষটির কাছ থেকে আজ আপনি একটি উপহার পাবেন। মনে রাখবেন আমাদের জীবনে সময় হল অত্যন্ত মূল্যবান। তাই, অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। পরিবারের সবথেকে ছোট সদস্যকে নিয়ে আজ আপনি কোনো পার্কে শপিং মলে যেতে পারেন। বিবাহিত জীবন সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:   শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য পাখিদের সাত রকমের শস্য খেতে দিন।

সিংহ রাশি: কোথাও বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সতর্ক হন। শরীর এবং মনকে সুস্থ রাখতে নিয়মিতভাবে ধ্যান ও যোগব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। তাড়াহুড়ো করে আজ কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। নতুন ব্যবসায়িক অংশীদারিত্বে যুক্ত হওয়ার আগে আজ সমস্ত তথ্য ভালোভাবে জেনে নিন। পরিবারের সদস্যদের সাথে আজ কিছুটা সময় অতিবাহিত করুন। কোনো বিষয়ের পরিপ্রেক্ষিতে অর্ধাঙ্গিনীর সাথে আপনার মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:   আর্থিক পরিস্থিতির উন্নতির জন্য একটি খালি পাত্রে ব্রোঞ্জের টুকরো রেখে দিন।

কন্যা রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সাথে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে আজকের দিনটি অবশ্যই ভালো। আত্মীয় এবং বন্ধুদের সাথে আজকের দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। আপনি আজ অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। কোথাও কিছু কেনাকাটা করতে গিয়ে আপনি ব্যস্ত হয়ে পড়বেন। জীবনসঙ্গীর সাথে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:   শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য সূর্যোদয়ের সময়ে সূর্য প্রণাম করুন।

তুলা রাশি: আপনি আজ কোনো সামাজিক জমায়েতে উপস্থিত থাকতে পারেন। পাশাপাশি, আপনার কোথাও আনন্দজনক সফরের সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। এই রাশির ব্যবসায়ীদের আজ অত্যন্ত সতর্কতার সাথে অর্থ বিনিয়োগ করতে হবে। আপনার মিশুকে মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। কোনো কাজে কাঙ্ক্ষিত সাফল্য না পেলে ভেঙে না পড়ে ফের সেটি চেষ্টা করুন। আজ আপনি আপনার প্রতিযোগিতামূলক মনোভাবের জন্য কোনো প্রতিযোগিতায় জয় পেতে সক্ষম হবেন। বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:   প্রেমের জীবন সুখকর করে তুলতে সাদা চন্দনের মূল নীল কাপড়ে মুড়ে বাড়িতে রাখুন।

বৃশ্চিক রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখতে নিয়মিতভাবে ধ্যান ও যোগব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। ব্যবসায়িক ক্ষেত্রে আজ আপনি আর্থিক সুবিধা অর্জন করবেন। আত্মীয়দের সাথে আজ আপনার কোথাও সফরের সম্ভাবনা রয়েছে। প্রেমের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। সেই সময়ে আপনি কোনো বই পড়তে পারেন। বিবাহিত জীবন সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:   কর্মক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য রাত্রে জলে বাদাম ভিজিয়ে রেখে সকালে তা নিজে খান এবং কাউকে বিতরণ করুন।

ধনু রাশি: আর্থিক দিক থেকে আজ পরিবারের সদস্যদের মধ্যে মতবিরোধের সম্ভাবনা রয়েছে। ঠান্ডা মাথায় বিষয়টি সমাধানের চেষ্টা করুন। আপনি আজ কোনো দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। এই রাশির ব্যবসায়ীরা অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে তাঁদের ব্যবসা সম্প্রসারণ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। বাড়ির কাজ শেষ করার পর এই রাশির গৃহিণীরা আজকে অবসর সময়ে টিভিতে বা মোবাইলে কোনো সিনেমা দেখতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:  কর্মক্ষেত্রে সাফল্য লাভের জন্য কোনো ধর্মীয় স্থানে হলুদ রঙের মিষ্টি (যেমন লাড্ডু বা বোঁদে) দান করুন।

মকর রাশি: এই রাশির কিছু ব্যবসায়ী তাঁদের পুরোনো বন্ধুদের মাধ্যমে ব্যবসায়িক ক্ষেত্রে বেশি লাভ অর্জনের প্রসঙ্গে গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। আপনার বাড়িতে আজ উৎসবের আমেজ বজায় থাকবে। প্রেমের জন্য আজকের দিনটি খুব একটা খারাপ নয়। অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে আজ আপনি কিছু ভালো পরামর্শ এবং ধারণা পেতে পারেন। যেটি ভবিষ্যতে আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। সেটি আপনজনদের সাথে কাটাতে চেষ্টা করুন। বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:  প্রেমের জীবন সুখকর করে তুলতে সবুজ রঙের জুতো পরার অভ্যাস করুন।

কুম্ভ রাশি: আজকে আপনি একটি নতুন বই কিনে দীর্ঘক্ষণ ধরে সেটি পড়তে পারেন। আপনি আজ একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে পরিত্রাণ পাবেন। আপনার আজ বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। তাই, এদিক থেকে সতর্ক থাকুন। বাড়িতে চলা কোনো বিরোধ এবং কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপের কারণে আজ আপনার মেজাজ খিটখিটে হয়ে উঠতে পারে। অত্যধিক খরচের পরিপ্রেক্ষিতে আজ জীবনসঙ্গীর সাথে আপনার মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:  আর্থিক দিক থেকে উন্নতির জন্য মহিলাদের সম্মান করুন।

মীন রাশি: শারীরিক দিক থেকে আজ আপনি সুস্থ থাকবেন। পাশাপাশি, আপনি আজ কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন। কোনো নতুন পরিকল্পনার মাধ্যমে আজ আপনার আর্থিক দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। সেই সময়ে আপনি কোনো বই পড়তে পারেন। আইনজীবীদের নতুন মক্কেলদের সাথে আলোচনা করার জন্য দিনটি ভালো। জীবনসঙ্গীর সাথে দিনটি ভালোভাবে কাটবে।
ভাগ্য সঙ্গে রাখার উপায়:   প্রেমের জীবন সুখকর করে তুলতে রিং ফিঙ্গার অর্থাৎ অনামিকাতে সোনার আংটি পরুন।

ট্যাগ ১২টি রাশির রাশিফলAquarius HoroscopeAries HoroscopeCancer HoroscopeCapricorn HoroscopeGemini HoroscopeLeo HoroscopeLibra HoroscopePisces HoroscopeSagittarius HoroscopeScorpio HoroscopeTaurus HoroscopeVirgo Horoscopeআজকের দিনের রাশিফলআজকের ভবিষ্যদ্বাণীআজকের রাশিফলআপনার ভাগ্যআপনার ভাগ্য আপনার সাথেআপনার রাশিফলে কী রয়েছেএবছরের রাজা মঙ্গলএস্ট্রোলজারকন্যা রাশিকন্যা রাশিফলকর্কট রাশিকর্কট রাশিফলকিভাবে ভাগ্য পক্ষে থাকবেকিভাবে ভাগ্য সঙ্গে থাকবেকুম্ভ রাশিকুম্ভ রাশিফলজলাধিপতি চন্দ্রজেনে নিন রাশিফলজ্যোতির্বিজ্ঞান গণনাজ্যোতিষ শাস্ত্রজ্যোতিষির গণনাতুলা রাশিতুলা রাশিফলধনু রাশিধনু রাশিফলবুধবারের রাশিফলবৃশ্চিক রাশিবৃশ্চিক রাশিফলবৃষ রাশিফলবৃষভ রাশিবৃহস্পতিবারের রাশিফলবৈদিক জ্যোতিষে গণনাভাগ্য পক্ষে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার কৌশলভাগ্য সাথে রাখার উপায়ভাগ্য সাথে রাখার কৌশলমকর রাশিমকর রাশিফলমঙ্গলবারের রাশিফলমন্ত্রী শুক্রমাসিক রাশিফলমিথুন রাশিমিথুন রাশিফলমীন রাশিমীন রাশিফলমেষ রাশিমেষ রাশিফলরবিবারের রাশিফলরাশিফলশনিবারের রাশিফলশষ্যাধিপতি বৃহস্পতিশুক্রবারের রাশিফলসিংহ রাশিসিংহ রাশিফলসোমবারের রাশিফল

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।