আজ ১৭ অক্টোবর বিশ্ব ট্রমা দিবস

আজ ১৭ অক্টোবর বিশ্ব ট্রমা দিবস

আজ ১৭ অক্টোবর বিশ্ব ট্রমা দিবস। ট্রমা বলতে শরীরে বা মনে সৃষ্ট কোনো আঘাত ও মানসিকভাবে বিপর্যয় অবস্থাকে বোঝায়। ট্রমা ইনজুরি কমিয়ে আনার লক্ষে ও সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন দুর্ঘটনায় আহত মানুষের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি সচেতনতা তৈরিতে ২০১১ সালে প্রথমে ভারতে ট্রমা দিবস পালন করা হয়। ২০২১ সালের ১৭ অক্টোবর বাংলাদেশে দিবসটি পালন শুরু হয়।

বিশ্বস্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, প্রতি বছর বিশ্বে প্রায় ১২ লাখ মানুষ দুর্ঘটনায় নিহত হয়। আহত হয় পাঁচ কোটিরও বেশি মানুষ। উন্নয়নশীল দেশে ৫০ শতাংশ মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়। আহত মানুষের সেবা নিয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিশ্ব ট্রমা দিবস পালন করছে।

সড়ক দুর্ঘটনা, আগুন লাগা, পুড়ে যাওয়া, গাছ বা উঁচু ভবন থেকে পড়ে আঘাত পাওয়া, নারীদের প্রতি হিংসাত্মক আচরণ, শিশু ও বৃদ্ধসহ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর বিরুদ্ধে অপরাধ, এসব নানাবিধ কারণে ট্রমা হতে পারে।

সাম্প্রতিককালে ট্রমার সবচেয়ে বড় কারণ হলো সড়ক দুর্ঘটনা। অনেক আঘাত অস্থায়ী বা স্থায়ী অক্ষমতা সৃষ্টি করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক পরিসংখ্যানে দেখা গেছে, প্রতিবছর বিশ্বে প্রায় ১২ লাখ মানুষ দুর্ঘটনায় নিহত হয় এবং আহত হয় ৫ কোটির বেশি মানুষ। আহতদের অধিকাংশেরই পঙ্গুত্ব বহন করছে।

দেশে ট্রমা ইনজুরিতে মৃত্যুর প্রধান কারণ মোটরসাইকেল দুর্ঘটনা। আর মোটরসাইকেল দুর্ঘটনাগুলো মূলত ঘটে বেপরোয়া গতি, ওভারটেকিংয়ের চেষ্টা, বারবার লেন পরিবর্তন, ট্রাফিক আইন না মানা ও চলন্ত অবস্থায় মোবাইল ফোনে কথা বলার কারণে। হেলমেট ব্যবহার না করা ও নিম্নমানের হেলমেটের কারণে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়ছে। মোটরবাইক দুর্ঘটনার সংখ্যা আগের বছরের তুলনায় ৫০ দশমিক ৪৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং এতে মৃত্যু ৫১ দশমিক ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য বলছে, দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা ৩১ লাখের বেশি, যা মোট যানবাহনের ৬৮ শতাংশ। শুধু ঢাকাতেই নিবন্ধিত মোটরসাইকেল ৮ লাখের মতো। এর বাইরে একটি বড় অংশের মোটরসাইকেল অনিবন্ধিত। বিপণনকারী কোম্পানিগুলোর হিসাবে, দেশে বছরে প্রায় ৫ লাখ নতুন মোটরসাইকেল বিক্রি হয়। দেশের তরুন প্রজন্ম ও চাকরিজীবীরা মোটরসাইকেল ব্যবহার করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।