রোববার জরুরি বৈঠক ডেকেছেন ফখরুল

বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক ডেকেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১ এপ্রিল (রোববার) সন্ধ্যা ৭টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

শাইরুল কবির খান জানান, দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা, যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকরা বৈঠকে উপস্থিত থাকবেন।

দলীয় সূত্রে জানা গেছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি, বেগম জিয়ার মুক্তি ও সিটি করপোরেশন নির্বাচন নিয়ে এ বৈঠকে আলোচনা হতে পারে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।