আজ ১১ জানুয়ারি বৈদিক জ্যোতিষে ১২টি রাশির প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। জেনে নিন প্রত্যেক রাশির আলাদা-আলাদা রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়।
মেষ রাশি: প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করলে আপনি লাভবান হবেন। আপনার আজ বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনার মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। অন্যদের মধ্যে ত্রুটি খোঁজার বদভ্যাসের কারণে আপনি আজ নিজে সমালোচিত হতে পারেন। তাই, এহেন বদভ্যাস থেকে দূরে থাকুন। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। কোনও সৃজনশীল কাজে আপনি আজ ব্যস্ত থাকতে পারেন। বিবাহিত জীবন সুখের হবে।
গ্রহদোষ প্রতিকারের উপায়: আর্থিক দিক থেকে এবং ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে বিভিন্ন রঙের পোশাক পরুন।
বৃষ রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অতিরিক্ত খাওয়া-দাওয়া এড়িয়ে চলুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। বাড়িতে আজ উৎসবের আমেজ বাজায় থাকবে। পরিবারের সদস্যদের সাথে আজ অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। জীবনসঙ্গীর সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে কাটবে।
গ্রহদোষ প্রতিকারের উপায়: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে বিশুদ্ধ মধু সেবন করুন।
মিথুন রাশি: আপনি আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হলেও বন্ধুবান্ধবদের সহায়তায় সেই সমস্যা থেকে মুক্তি হতে পারবেন। একজন বয়স্ক আত্মীয়ের কাছ থেকে আপনি আজ আশীর্বাদ লাভ করবেন। কোনও খেলাধূলায় আজ আপনি ব্যস্ত থাকতে পারেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। আজ আপনি একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে সঠিক পথপ্রদর্শন পেতে পারেন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। কোনও বৈবাহিক অনুষ্ঠানে আপনার উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। মদ্যপান থেকে বিরত থাকুন। বিবাহিত জীবন সুখের হবে।
গ্রহদোষ প্রতিকারের উপায়: মানসিক শান্তি বজায় রাখার লক্ষ্যে ক্রিম রঙের পোশাক পরিধান করুন।
কর্কট রাশি: আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য নিজের উদ্ভাবনী মনোভাবকে কাজে লাগান। আপনি আজ একটি নতুন পারিবারিক দায়িত্ব পেতে পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
গ্রহদোষ প্রতিকারের উপায়: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার নরসিংহের পুজো করুন এবং নরসিংহ কবচ (সুরক্ষার জন্য বর্ম) জপ করুন ।
সিংহ রাশি: শরীর নিয়ে আজ অযথা কোনও চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। আজ সেইসব বন্ধুদের কাছ থেকে দূরে থাকুন যাঁরা আপনার কাছ থেকে অর্থ সাহায্য চেয়ে আর তা ফেরত দেন না। আজ অবশ্যই কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। বাড়ির কাজ গুলি ঠান্ডা মাথায় করার চেষ্টা করুন। প্রিয়জনদের সাথে দিনটি খুব একটা খারাপ কাটবে না। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
গ্রহদোষ প্রতিকারের উপায়: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে বাড়ির দরজা-জানালার সৌন্দর্য বৃদ্ধি করুন।
কন্যা রাশি: জমিজমা সংক্রান্ত বিনিয়োগের ক্ষেত্রে আজকের দিনটি অবশ্যই ভালো। পরিবারের সদস্যদের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। আজ কাউকে অসন্তুষ্ট করবেন না। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও সেই সময়ে অফিসের একটি কাজ চলে আসার কারণে আপনি ব্যস্ত হয়ে পডবেন। পরিবারের সদস্য অথবা বন্ধুদের সাথে আপনি আজ কোথাও বেড়াতে যেতে পারেন। বিবাহিত জীবন সুখের হবে।
গ্রহদোষ প্রতিকারের উপায়: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই ভগবান ভৈরবের মন্দিরে দুধ অর্পণ করুন।
তুলা রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার জন্য নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। যাঁরা এতদিন পর্যন্ত বাজি বাজি বা খেলায় অর্থব্যয় করে আসছিলেন তাঁরা আজ বিপুল ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই এহেন বদভ্যাস থেকে দূরে থাকুন। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না। প্রত্যেকের সাথে এত ঠান্ডা মাথায় কথা বলুন।
গ্রহদোষ প্রতিকারের উপায়: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে একে অপরের প্রতি হিংসা ও ঈর্ষা ত্যাগ করুন।
বৃশ্চিক রাশি: আপনি আজ একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। এই রাশির কিছু ব্যবসায়ী তাঁদের ঘনিষ্ঠ বন্ধুদের সহায়তায় আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। বাচ্চাদের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। তাড়াহুড়ো করে আজ কোনও সিদ্ধান্ত গ্রহণ করবেন না। ভালোবাসার মানুষটির জন্য আজ আপনি একটু সারপ্রাইজের পরিকল্পনা করতে পারেন। আপনি আজ বিভিন্ন জায়গা থেকে আকর্ষণীয় আমন্ত্রণ পেতে পারেন। কোনও গুরুত্বপূর্ণ কাজ অযথা ফেলে রাখবেন না। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।
গ্রহদোষ প্রতিকারের উপায়: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে দুধ, মিছরি এবং সাদা গোলাপ একটি পবিত্র স্থানে অর্পণ করুন।
ধনু রাশি: কোনও কাজে আজ আপনি অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে সমর্থন পাবেন। যার ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আপনি আজ পরিবারের সদস্যদের কাছ থেকে অর্থ সঞ্চয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পাবেন। আপনি আজ যদি কোনও পার্টির পরিকল্পনা করে থাকেন সেক্ষেত্রে আপনার সবথেকে ভালো বন্ধুদের সেখানে আমন্ত্রণ জানান। কারণ, তাঁরা কোনও কাজে আজ আপনাকে উৎসাহ প্রদান করবেন। জীবনসঙ্গীর সাথে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে।
গ্রহদোষ প্রতিকারের উপায়: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে পুজোর স্থানে সাদা শাঁখ স্থাপন করে নিয়মিত পুজো করুন।
মকর রাশি: আপনি আজ একটি সৃজনশীল কাজে ব্যস্ত থাকতে পারেন। যার ফলে আপনি মানসিক দিক থেকে চাপমুক্ত থাকবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। পারিবারিক জীবনের সুখ এবং শান্তি বজায় থাকবে। প্রিয়জনদের সাথে দিনটি খুব একটা খারাপ কাটবে না। আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। বিবাহিত জীবন সুখের হবে।
গ্রহদোষ প্রতিকারের উপায়: অলসতা পরিত্যাগ করার লক্ষ্যে ভগবান শিবের কাছে প্রার্থনা করুন।
কুম্ভ রাশি: বাবা-মায়ের প্রতি অবশ্যই সম্মান প্রদর্শন করুন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। প্রেমের জীবনে আপনি আঘাতের সম্মুখীন হতে পারেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও আপনি সেটি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। আজকে আপনি বাবার সাথে বন্ধুর মতো কথা বলবেন তিনিও আপনার সাথে কথা বলে অত্যন্ত খুশি হবেন। বিবাহিত জীবন সুখের হবে।
গ্রহদোষ প্রতিকারের উপায়: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছু সাদা ফুল ও অর্থ জলে নিক্ষেপ করুন।
মীন রাশি: আপনি আজ কোনও খেলাধূলায় অংশগ্রহণ করতে পারেন। আজ আপনার কোথাও ভ্রমণের ইচ্ছে থাকবে। অযথা অর্থব্যয় থেকে আজ বিরত থাকুন। সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হবে। যার ফলে আপনি পরিবারের সদস্য এবং বন্ধুদের সাথে সময় কাটাতে পারবেন না। এই কারণে আপনার মন খারাপ হয়ে যাবে। প্রেমের জন্য এই দিনটি অবশ্যই ভালো। বিবাহিত জীবন সুখের হবে।
গ্রহদোষ প্রতিকারের উপায়: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে সোনা অথবা ব্রোঞ্জে খোদাই করা একটি গুরু যন্ত্র বাড়িতে রেখে দিন।