আজ ৬ এপ্রিল বৃহস্পতিবারঃ শুক্র রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে প্রবেশ করবে। অন্য দিকে চন্দ্র আজ সারাদিন কন্যা রাশিতে বিরাজ করবে। বৃহস্পতি ও চন্দ্রের অবস্থানের ফলে গজকেশরী যোগ তৈরি হচ্ছে। আবার আজ দুপুর পর্যন্ত হস্ত এবং তার পর চিত্রা নক্ষত্রের প্রভাব থাকবে। গ্রহনক্ষত্রের এমন পরিস্থিতির মাঝে আজকের দিনটি কর্কট ও তুলা রাশির জাতকদের জন্য লাভপ্রদ। আজ হনুমান জয়ন্তী দিনে জেনে নিন আপনার ভাগ্য পরিবর্তনের উপায়
মেষ রাশিফল (Aries Horoscope): মেষ রাশির জাতকদের বৃহস্পতিবারের দিনটি ঠিকঠাক কাটবে। চাকরিতে কোনও বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে কথা কাটাকাট হলে আপনার ক্ষতি হতে পারে। তাই রাগ ও বাণী নিয়ন্ত্রণে রাখুন। বন্ধুদের সঙ্গে দূরের যাত্রার পরিকল্পনা করতে পারেন। দাম্পত্য জীবন সুখে কাটবে। সন্ধ্যার সময়ে সন্তানের সমস্যার সমাধানে কাটিয়ে দেবেন।
এই রাশিরজাতকদের জন্য পরামর্শঃ আজ ৮১ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। সূর্যকে তামার লোটায় জলের অর্ঘ্য দিন।
বৃষ রাশিফল (Taurus Horoscope): বৃষ রাশির জাতকদের খুব বেশি পরিশ্রম করতে হতে পারে। আজ আপনি ব্যবসা করছেন, তাই অনাবশ্যক ও অতিরিক্ত পরিশ্রম করতে হবে বৃষ রাশির জাতকদের। তখনই সাফল্য লাভ করতে পারবেন আপনারা। চাকরিতে কোনও আধিকারিকের রাগের মুখে পড়তে পারেন। সন্ধ্যা নাগাদ সামাজিক সম্পর্কের ফলে লাভ হবে। ব্যবসার জন্য কোনও পরিকল্পনা করে থাকলে, ভবিষ্যতে তার দ্বারা লাভান্বিত হবেন।
এই রাশিরজাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য ৬৫ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে। গণপতিকে দূর্বা নিবেদন করুন।
মিথুন রাশিফল (Gemini Horoscope): মিথুন রাশির জাতকরা আজ স্বস্তিতে থাকবেন। চাকরি ও ব্যবসা সংক্রান্ত কোনও সমস্যার সমাধান হতে পারে। ব্যবসায় উন্নতির জন্য কোনও বরিষ্ঠ ব্যক্তির অভিজ্ঞতার প্রয়োজন হতে পারে। সন্ধ্যা নাগাদ বন্ধু ও পরিবারের সঙ্গে কোনও অনুষ্ঠানে যেতে পারেন। বিদেশি ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা লাভের নতুন সুযোগ পাবেন। মায়ের প্রতি বিশেষ স্নেহ থাকবে।
এই রাশিরজাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য ৮৭ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। গণেশ চালিসা পাঠ করুন।
কর্কট রাশিফল (Cancer Horoscope): কর্কট রাশির জাতকদের আজকের দিনটি সামাজিক ক্ষেত্রে খুব ভালো থাকবে। সামাজিক পরিসর সম্প্রসারণ করতে সফল হবেন এই রাশির জাতকরা। বন্ধুদের সঙ্গে দেখা হওয়ায় আপনার অবসাদ কমতে পারে। আজ আপনারা অত্যন্ত প্রসন্ন থাকবেন। বিরোধীদের কোনও আলোচনায় মনোনিবেশ করবেন না, এর ফলে ভবিষ্যতে সাফল্য লাভ করতে পারবেন। জীবনসঙ্গীর পরামর্শে ধন বৃদ্ধি সম্ভব। সন্তান কোনও সমস্যার মুখে পড়তে পারে। তাই সতর্ক থাকুন।
এই রাশিরজাতকদের জন্য পরামর্শঃ আজ ৬২ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। সাদা চন্দনের তিলক লাগান ও শিবকে তামার লোটায় জল নিবেদন করুন।
সিংহ রাশিফল (Leo Horoscope): সিংহ রাশির জাতকদের আর্থিক বিষয়ে সতর্ক থাকতে হবে। অচেনা ব্যক্তির সঙ্গে কোনও লেনদেন করবেন না। কারণ এর ফলে লোকসান হতে পারে। ব্যবসার জন্য যে যাত্রা করবেন, তার দ্বারা লাভান্বিত হবেন। শত্রু প্রবল হবে, তবে তাঁরা আপনার কোনও ক্ষতি করতে পারবে না। কঠিন পরিশ্রমের ফলে ব্যবসায় নতুন অভিজ্ঞতা লাভ করতে পারবেন। তাই নিজের পরিশ্রমে কোনও ত্রুটি রাখবেন না। সামাজিক কাজে সন্তানের রুচি থাকবে।
এই রাশিরজাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য ৬৮ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। গোরুকে গুড় খাওয়ান।
কন্যা রাশিফল (Virgo Horoscope): কন্যা রাশির জাতকদের বৃহস্পতিবারের দিনটি সাধারণ থাকবে। পরিবারে কোনও শুভ অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হতে পারে। পরিবারের সমস্ত সদস্য এতে ব্যস্ত থাকবে। সন্তানের ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে পারেন এই রাশির জাতক। আশপাশের ব্যক্তিদের সঙ্গে বিবাদ হতে পারে। নিজের বাণী নিয়ন্ত্রণে রাখুন।
এই রাশিরজাতকদের জন্য পরামর্শঃ আজ ৮৯ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গ দেবে। বিষ্ণুর পুজো করুন।
তুলা রাশিফল (Libra Horoscope): আজ তুলা রাশির জাতকদের পদ-প্রতিষ্ঠা ও মান-সম্মান বৃদ্ধি পাবে। আজ আপনার যাত্রা স্থগিত হতে পারে। সন্ধ্যার সময়টি পরিজনদের সঙ্গে কাটাবেন। এর ফলে মানসিক শান্তি লাভ করবেন তুলা রাশির জাতকরা। সমস্যার সমাধান না-ও পেতে পারেন। এর ফলে মানসিক অশান্তিতে সময় কাটতে পারে। আর্থিক পরিস্থিতি উন্নত করার জন্য কঠিন পরিশ্রম করতে হবে।
এই রাশিরজাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য ৭১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। বজরংবাণ পাঠ করুন।
বৃশ্চিক রাশিফল (Scorpio Horoscope): বৃশ্চিক রাশির জাতকদের বৃহস্পতিবারের দিনটি মিশ্র ফলাফল বিস্তার করবে। ছাত্র-ছাত্রীরা নিজের পড়াশোনায় মনোনিবেশ করবেন, এর সুফল পাবেন তাঁরা। শ্বশুর বাড়ির তরফে ধন লাভের যোগ রয়েছে। রোজগারের সঙ্গে জড়িত জাতকরা শুভ সুযোগ পেতে পারেন। সামাজিক সম্মান পাবেন। পরিবারের সদস্যদের দীর্ঘ যাত্রায় নিয়ে যেতে পারেন।
এই রাশিরজাতকদের জন্য পরামর্শঃ আজ ৯৫ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। বিষ্ণুকে বেসনের লাড্ডু নিবেদন করুন।
ধনু রাশিফল (Sagittarius Horoscope): ধনু রাশির জাতকদের সতর্ক থাকতে হবে। সাবধানে গাড়ি চালান। নিজের বাহনে কিছু অর্থ ব্যয় করতে হতে পারে। লগ্নির জন্য দিন ভালো। ভাগ্যের সঙ্গ পাবেন এই রাশির জাতকরা। সন্ধ্যার সময়টি কোনও বন্ধুর সঙ্গে পার্টি করে কাটাবেন।
এই রাশিরজাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য আজ ৬৬ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। পিঁপড়েকে আটা খাওয়ান।
মকর রাশিফল (Capricorn Horoscope): মকর রাশির জাতকদের জন্য় আজকের দিনটি অত্যন্ত শুভ। আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন। এর ফলে নিজের আটকে থাকা কাজ সম্পূর্ণ করতে পারবেন। দাম্পত্য জীবনে মাধুর্য আসবে। জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা লাভ করবেন। চাকরি ও ব্যবসায় বরিষ্ঠদের সাহায্য পাবেন। ছাত্ররা নিজের সিনিয়দের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন।
এই রাশিরজাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য আজ ৬১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। শিব চালিসা পাঠ করুন।
কুম্ভ রাশিফল (Aquarius Horoscope): কুম্ভ রাশির জাতকরা পারিবারিক জীবনে অত্যন্ত ব্যস্ত থাকবেন। রেগে থাকা জীবনসঙ্গীর জন্য কোনও উপহার পেতে পারেন। মা-বাবার বিশেষ স্নেহ লাভ করবেন। ভাই-বোনের স্বাস্থ্য অবনতি হবে। তাই সতর্ক থাকুন। সন্ধ্য়া নাগাদ কোনও অতিথি আগমন হতে পারে। এর ফলে অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে।
এই রাশিরজাতকদের জন্য পরামর্শঃ ৬৫ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। সূর্যকে অর্ঘ্য দিন।
মীন রাশিফল (Pisces Horoscope): মীন রাশির জাতকদের জন্য আজকের দিনটি অনুকূল। পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকলে তাতে উল্লেখযোগ্য সাফল্য লাভ করবেন। কোনও বিশেষ অভিজ্ঞতার কারণে মনে আনন্দ জাগবে। আইনি বিবাদ চলতে থাকলে সে কারণে পুনরায় চিন্তিত হবেন। কর্মক্ষেত্রে কঠিন পরিশ্রমের ফলে সাফল্য লাভ করতে সক্ষম হবেন।
এই রাশিরজাতকদের জন্য পরামর্শঃ আজ ৭০ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। হলুদ কাপড়ে ছোলার ডাল ও গুড় বেঁধে বিষ্ণুর মন্দিরে দান করুন।