আজ সোমবার(৫ ফেব্রুয়ারি) দিনের শুরুতে প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্নতার কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। দিনের দিনের শুরুতেই জেনে নিন রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ।
মেষ রাশি: কাউকে প্রভাবিত করার জন্য অত্যাধিক খরচ করবেন না। শারীরিক দিক থেকে আজ আপনি সুস্থ থাকবেন। পেশাগত ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধির পক্ষে আজকের দিনটি ভালো। প্রত্যেকের সাথে আজ মাথা ঠান্ডা রেখে কথা বলুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। সামগ্রিকভাবে দিনটি খুব একটা খারাপ কাটবে না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
আপনার জন্য পরামর্শঃ আর্থিক দিক থেকে উন্নতির জন্য অনন্তমূলের শিকড় লাল কাপড়ে বেঁধে নিজের কাছে রাখুন।
বৃষ রাশি: বন্ধুদের সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। পাশাপাশি আজ আপনি কোনো বিনোদনমূলক কাজকর্মেও যুক্ত থাকতে পারেন। শরীর নিয়ে আজ অযথা কোনো চিন্তা করবেন না। কারণ, আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি অবশ্যই ভালো। কর্মক্ষেত্রে আজ আপনার কোনো কাজের পরিপ্রেক্ষিতে সবাই প্রশংসা করবেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। যেটি আপনি নিজের পছন্দমতো অতিবাহিত করবেন।
আপনার জন্য পরামর্শঃ প্রেমের জীবন সুখকর করে তুলতে আপনার ঠাকুরদা-ঠাকুমাকে সম্মান করুন এবং তাঁদের সেবা করুন। পাশাপাশি অন্যান্য বয়স্ক ব্যক্তিদেরও সম্মান করুন।
মিথুন রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ না হলেও অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। কোনো পারিবারিক দায়িত্বের কারণে আজ আপনার মানসিক চাপ বৃদ্ধি পেতে পারেন। কোনো মূল্যবান উদ্যোগে চুক্তিবদ্ধ হওয়ার আগে আপনার বিচক্ষণতাকে কাজে লাগান। কর এবং বিমা সংক্রান্ত বিষয়গুলিতে আজ আপনাকে নজর দিতে হবে। প্রেমের জন্য আজকের দিনটি অবশ্যই ভালো। বিবাহিত জীবন সুখের হবে।
আপনার জন্য পরামর্শঃ প্রতিটি ক্ষেত্রে অগ্রগতির জন্য “ওম সূর্য নারায়ণায় নমৌ নমঃ”-এই মন্ত্রটি জপ করুন।
কর্কট রাশি: আপনি আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। এমনকি, এই বিষয়ে পরিবারে মতবিরোধের সম্ভাবনাও রয়েছে। তবে, বিষয়টি ঠান্ডা মাথায় সামলানোর চেষ্টা করুন। আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হতে পারেন। মন ভালো রাখতে আজ বন্ধুদের সাথে অবশ্যই কিছুটা সময় কাটান। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
আপনার জন্য পরামর্শঃ আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে মায়ের কাছ থেকে চাল বা রুপো নিয়ে তা নিজের কাছে রাখুন।
সিংহ রাশি: কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে আজ অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন। আপনার নিষ্ঠা এবং আন্তরিকতার সবাই প্রশংসা করবেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও কোনো কারণবশত আপনি সেটিকে সঠিকভাবে কাজে লাগাতে পারবেন না। প্রত্যেকের সাথে ঠান্ডা মাথায় কথা বলুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
আপনার জন্য পরামর্শঃ শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য যেকোনো ভাবে সোনা এবং হলুদ সুতো পরিধান করুন।
কন্যা রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। কোথও কোনো সমস্যার সম্মুখীন হলে আজ আপনার উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে সেটিকে সমাধানের চেষ্টা করুন।। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবেনা। বন্ধুদের সাথে আজ অবশ্যই কিছুটা সময় কাটান। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। প্রেমের জন্য আজকের দিনটি খুব একটা খারাপ নয়। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
আপনার জন্য পরামর্শঃ শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য বিশুদ্ধ মধু সেবন করুন।
তুলা রাশি: শারীরিক দিক থেকে আজ আপনি সম্পূর্ণ সুস্থ থাকবেন। আপনার আজ বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। আজ নিজে থেকে কোনো বিতর্কে জড়িয়ে পড়বেন না। কর্মক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য আপনার কাজের মধ্যে আধুনিকতা নিয়ে আসুন। কোথাও ভ্রমণের সম্ভাবনা থাকলে আজ গুরুত্বপূর্ণ নথিগুলি নিয়েছেন কি না তা খতিয়ে দেখুন। ভালোবাসার মানুষটির খামখেয়ালি আচরণ আজ আপনাকে বিরক্ত করতে পারে। বিবাহিত জীবনে আজ আপনি কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন।
আপনার জন্য পরামর্শঃ আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে পাখিদের জন্য জলের ব্যবস্থা করুন।
বৃশ্চিক রাশি: কোনো কাজে আজ আপনি পরিবারের সদস্যদের কাছ থেকে সমর্থন পেতে পারেন। পাশাপাশি, আপনার সঠিক প্রচেষ্টার মাধ্যমে আপনি ওই কাজে সাফল্য অর্জন করবেন। কোথাও বিনিয়োগ করার আগে আজ অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন এবং সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। প্রেমের জন্য আজকের দিনটি অবশ্যই ভালো। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
আপনার জন্য পরামর্শঃ আর্থিক দিক থেকে উন্নতির জন্য কম বয়সী কন্যাদের চকলেট এবং সাদা রঙের মিষ্টি বিতরণ করুন।
ধনু রাশি: পরিবারের একজন প্রবীণ সদস্যের কাছ থেকে আজ আপনি আর্থিক সহায়তা পেতে পারেন। আবেগপ্রবণ হয়ে আজ কোনো কাজ করবেন না। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কারণ, তাঁরা বিপুল লাভের সম্মুখীন হতে পারেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কোনো বিষয়ের পরিপ্রেক্ষিতে জীবনসঙ্গীর সাথে আজ আপনার মনোমালিন্যের সম্ভাবনা থাকলেও পরে তা ঠিক হয়ে যাবে।
আপনার জন্য পরামর্শঃ শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য কালো এবং সাদা রঙের তিলের বীজ মিশিয়ে মাছেদের খাওয়ান।
মকর রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখতে নিয়মিতভাবে ধ্যান ও যোগব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। অতিরিক্ত অর্থ আজ জমি বা বাড়ি কেনার কাজে ব্যবহার করুন। আজ আপনার সৃজনশীল দক্ষতা প্রত্যেককেই আকৃষ্ট করবে। পাশাপাশি, একটি অপ্রত্যাশিত পুরস্কারও পেতে পারেন। ভালোবাসার মানুষটির সাথে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
আপনার জন্য পরামর্শঃ পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে গম, বাজরা, গুড় মিশিয়ে লাল রঙের গরুকে খাওয়ান।
কুম্ভ রাশি: দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বৃদ্ধির সাথে সাথে আপনি ভালো ফল পেতে থাকবেন। আপনি আজ এমন একটি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন যার রেশ সারাদিন ধরে বজায় থাকবে। শরীরকে সুস্থ রাখতে আজ অবশ্যই কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। প্রেমের জীবনে আজ আপনি একটি বড় চমকের সম্মুখীন হবেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
আপনার জন্য পরামর্শঃ শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য ঠাকুর ঘরে ইষ্টদেবতার সোনার মূর্তি স্থাপন করে প্রতিদিন তাঁর পুজো করুন।
মীন রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান। এই রাশির ব্যবসায়ীদের আজ তাঁদের অর্থ অত্যন্ত নিরাপদ জায়গায় রাখতে হবে। নাহলে তা চুরির সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সাথে দিনটি খুব একটা খারাপ কাটবে না। কর্মক্ষেত্রে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাটবে। প্রেমের জীবনে আজ আপনি কোনো চমকের সম্মুখীন হতে পারেন। জীবনসঙ্গীর সাথে দিনটি ভালোভাবে কাটবে।
আপনার জন্য পরামর্শঃ আর্থিক দিক থেকে উন্নতির জন্য মা দুর্গার (সিংহবাহিনী) ছবি বা মূর্তির পুজো করুন।