× Banner
সর্বশেষ
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য

আজ সপ্তম ম্যাচ, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক : সরাসরি বিশ্বকাপ বাছাইপর্বে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। এটিই তাদের প্রথম সুযোগ। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি লাল-সবুজের জার্সিধারীরা। বিশ্বকাপ বাছাইপর্বে দুই লেগে ইতিমধ্যে ছয়টি ম্যাচ খেলেছে। কিন্তু একটিতেও জয় পায়নি। আজ সপ্তম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিরতি লেগে মুখোমুখি হবে বাংলাদেশ।

ম্যাচটি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন।

প্রথম লেগে ৩ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার মাঠে ৫-০ গোলে ধরাশায়ী হয়েছিল বাংলাদেশ। আজকের ম্যাচেও ফেভারিট অস্ট্রেলিয়া। তারপরও ভালো খেলার প্রত্যাশা করছে বাংলাদেশ। সেটা কী আদৌ পারবে? র‌্যাংকিং কী বলে? র‌্যাংকিংয়ে অস্ট্রেলিয়া ৬০তম অবস্থানে। আর বাংলাদেশ ১৮০তম। পার্থক্যটা তো আর বলে দিতে হয় না। সকারুরা কতটা কঠিন দল সেটা তো সবারই জানা। তাদের রয়েছে বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা। তার উপর এশিয়ার বর্তমান চ্যাম্পিয়ন তারা।

সহ-অধিনায়ক জামাল ভুইয়া অবশ্য অতটা অবাস্তব চিন্তা করছেন না, ‘কঠিন দল অস্ট্রেলিয়া। তারপরও আমাদের হোম গ্রাউন্ড। আবহাওয়া সম্পর্কেও তাদের হয়তো ততোটা ধারণা নেই। এসব বাড়তি অ্যাডভান্টেজ আমাদের। আমরা যদি নিজেদের সেরা পারফরম্যান্সটা মাঠে দিতে পারি তাহলে তাদের সঙ্গে ড্র করা সম্ভব বলে আমি মনে করি।’

তারপরও ঘরের মাঠে জয়ের আশা করছেন বাংলাদেশ দলের কোচ ফ্যাবিও লোপেজ। ড্র করার প্রত্যাশা করছেন সহ-অধিনায়ক জামাল ভূঁইয়াও। এ বিষয়ে ফ্যাবিও লোপেজ বলেন, ‘তাজিকিস্তান ছিল কঠিন দল। অস্ট্রেলিয়াও তেমনি। কিন্তু আমাদের দরকার তিন পয়েন্ট। তাই ভালো খেলে তিন পয়েন্ট সংগ্রহ করতে চাই।’

অবশ্য নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে এই ম্যাচটি নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করতে ফিফার কাছে আবেদন করেছিল অস্ট্রেলিয়ার ফুটবল ফেডারেশন। কিন্তু ফিফা সাফ জানিয়ে দেয় বাংলাদেশে এসেই তাদের খেলতে হবে।

সে কারণে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া। তবে সেটাও দুদিন পরে। তাদের আসার কথা ছিল শনিবার সন্ধ্যায়। কিন্তু তারা বাংলাদেশে এসেছে সোমবার রাতে। মাঝে দুইদিন সিঙ্গাপুরে অনুশীলন ক্যাম্প করে এসেছে। অস্ট্রেলিয়া দলের জন্য চার স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

ফিফা ও এএফসির তালিকাভুক্ত নিরাপত্তাকর্মী ডিআইজি শেখ মোহাম্মদ মারুফ হাসান অস্ট্রেলিয়া দলকে দেওয়া নিরাপত্তার বিষয়ে বলেন, ‘ফিফার নিয়মানুযায়ী যে নিরাপত্তা একটি ফিফাভুক্ত দলকে দেওয়া হয়, অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও সে রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। ২০১১ সালের সেপ্টেম্বরে বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলতে আসা আর্জেন্টিনা ও নাইজেরিয়াকে যে নিরাপত্তা দেওয়া হয়েছিল, সেটির সঙ্গে সফরকারী অস্ট্রেলিয়ার নিরাপত্তাকে তুলনা করতে পারেন।’

তিনি আরো বলেন, ‘অস্ট্রেলিয়ার জন্য হযরত শাহজালাল বিমানবন্দরে দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। প্রথম স্তরের আওতায় বিমানবন্দরের ভেতরে এপিবিএন আর বাইরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিরাপত্তাকর্মীরা দায়িত্ব পালন করেন। বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত দলটিকে চার স্তরের নিরাপত্তা দেওয়া হয়। নিরাপত্তা বজায় থাকবে টিম হোটেল থেকে ভেন্যু ও ভেন্যু থেকে দেশ ছাড়ার সময় বিমানবন্দরে যাওয়া পর্যন্ত।

পাশাপাশি তাদের চলাচলের জন্য থাকবে বিশেষ ট্রাফিক ব্যবস্থা। আর মাঠে খেলা চলাকালে পুরো স্টেডিয়ামই মুড়ে দেওয়া হবে নিরাপত্তার চাদরে। এই ধারাবাহিকতায় স্টেডিয়ামে থাকবে চার স্তরের নিরাপত্তা; মাঠের ভেতরের নিরাপত্তা, গ্যালারির নিরাপত্তা, স্টেডিয়ামের ভেতরের গেট ও বাইরের গেট, যেখানে থাকবে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুধু তাই নয়, মাঠের আশপাশে বড় বড় ভবনগুলোতেও সতর্ক অবস্থান নেবে সাদা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’

ঘরের মাঠে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ কেমন করে সেটাই এখন দেখার বিষয়।

 


এ ক্যটাগরির আরো খবর..