× Banner
সর্বশেষ
সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ডেস্ক

আজ শুক্রবার বছরের প্রথম চন্দ্রগ্রহণ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৫ মে, ২০২৩
বছরের প্রথম চন্দ্রগ্রহণ

আজ শুক্রবার বছরের প্রথম চন্দ্রগ্রহণ। গ্রহণটি একটি উপচ্ছায়াজনিত গ্রহণ। এটি একটি পেনম্ব্রাল চন্দ্রগ্রহণ। যা তুলা রাশি এবং স্বাতী নক্ষত্রে ঘটবে। বুদ্ধ পূর্ণিমায় ১৩০ বছর পর চন্দ্রগ্রহণ দেখা যাচ্ছে। সূর্যগ্রহণের মতো চন্দ্রগ্রহণও আমাদের জীবনে বড় প্রভাব ফেলে। যদিও চন্দ্রগ্রহণ নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি রয়েছে।

চন্দ্রগ্রহণ কত সময়ে ঘটবে?
আজ ৫ মে শুক্রবার বছরের প্রথম চন্দ্রগ্রহণ হবে। চন্দ্রগ্রহণ শুরু হবে রাত ০৮.৪৪ মিনিটে এবং শেষ হবে রাত ১.০২ মিনিটে। চন্দ্রগ্রহণের মোট সময়কাল ৪ ঘণ্টা ১৫ মিনিট বলা হয়।

কোথায় দেখা যাবে চন্দ্রগ্রহণ?

পৃথিবীর প্রচ্ছায়াকে ঘিরে থাকা আবছা অন্ধকার অংশকে উপচ্ছায়া বলে, যা চাঁদের ওপর পড়লে গ্রহণকালে পূর্ণিমার চাঁদ কিছুটা অনুজ্জ্বল দেখা যাবে। কিন্তু চাঁদের পূর্ণ বা আংশিক কোনোটিই পৃথিবী থেকে অদৃশ্য হবে না। পৃথিবীর অধিকাংশ জায়গা থেকে এ চন্দ্রগ্রহণ দেখা যাবে। যার মধ্যে রয়েছে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া ও অ্যান্টার্কটিকা।

চন্দ্রগ্রহণে কি সূতক সময় থাকবে?
জ্যোতিষীরা বলেছেন, সূতক সময় চন্দ্রগ্রহণের ৯ ঘণ্টা আগে শুরু হয়। সূতক সময়ে মন্দিরের দরজা বন্ধ থাকে এবং দেবতাদের পূজা নিষিদ্ধ। তবে, ৫ মে যে চন্দ্রগ্রহণ ঘটবে তা ভারতে দৃশ্যমান হবে না, তাই এর সূতক সময়ও ভারতে বৈধ হবে না। বিনা দ্বিধায় পুজো করতে পারেন। এছাড়াও, খাবার, বিশ্রাম বা দৈনন্দিন কাজকর্মের উপর কোন নিষেধাজ্ঞা থাকবে না। গর্ভবতী মহিলাদেরও কিছু নিয়ে চিন্তা করতে হবে না।

দেশ ও বিশ্বে এর প্রভাব কী হবে?
যেহেতু ভারতে চন্দ্রগ্রহণ হবে না, তাই ভারতীয়দের ভয় বা আতঙ্কিত হওয়ার দরকার নেই। তবে পশ্চিমা দেশগুলিতে সমস্যা বাড়তে পারে। প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনাও থাকবে।

চন্দ্রগ্রহণের পর কী করবেন?
চন্দ্রগ্রহণের পর পুজোর স্থান পরিষ্কার করুন। পুজোর স্থানে গঙ্গাজল ছিটিয়ে দিন। স্নান করে পরিষ্কার কাপড় পরুন। এর পরে শিবের পুজো করুন। তারপর কোন গরীবকে সাদা জিনিস দান করুন।


এ ক্যটাগরির আরো খবর..