× Banner
সর্বশেষ
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী

আজ রাতেই কার্যকর হতে পারে মীর কাসেম আলীর ফাঁসি

admin
হালনাগাদ: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬

নিউজ ডেস্কঃ মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসির রায় কার্যকর হতে পারে আজ শনিবার রাতে। রাত ১০ টার পর থেকে সাড়ে ১২ টার মধ্যে যে কোন সময়ে এই রায় কার্যকর করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

রায় কার্যকর করার সঙ্গে সম্পৃক্ত ও সরকারের নীতি নির্ধারক একজন মন্ত্রীর কাছ থেকে এই তথ্য জানা গেছে।

তিনি বলেন, তাকে সময় দেওয়া হয়েছে । কিন্তু তিনি প্রাণভিক্ষা না চেয়ে ছেলের অজুহাতে সময় ক্ষেপণ করছেন। তার জন্য আর সময় ক্ষেপণ করার কোন সুযোগ নেই। নিয়ম অনুযায়ী সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। ফাঁসির আদেশ কার্যকর করার জন্য অন্যান্য যে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা দরকার তাও করা হচ্ছে।

আজ ফাঁসির রায় কার্যকর করার ব্যাপারে তিনি বলেন, আজ রাতেই ফাঁসির রায় কার্যকর করা হবে এমনটাই সিদ্ধান্ত রয়েছে। সেই হিসাবেই বলছি আজই রায় কার্যকর হতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..