× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

ডেস্ক

আজ রাজশাহীতে নির্বাচনি প্রচারণায় বিএনপির চেয়ারম্যান

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
তারেক রহমানের বরিশাল সফর

আজ দীর্ঘ ২২ বছর পরে রাজশাহীতে নির্বাচনি প্রচারণায় আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঐতিহাসিক মাদরাসা মাঠে অনুষ্ঠিতব্য এই নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি। সফর উপলক্ষে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।

এদিকে সমাবেশ উপলক্ষে রাজশাহী সদর আসনের প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমানের মিনু জানিয়েছেন, মাদরাসা মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগরী এবং চারটি জেলা আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে রাজশাহী মাদরাসা মাঠে সাংবাদিকদের তিনি এ বলেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে দলের চেয়ারম্যানের।

মিজানুর রহমান মিনু বলেন, সমাবেশে প্রার্থীদের পরিচয়ের মধ্য দিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের এই অঞ্চলের জনগণ নির্বাচিত করবে ইনশাআল্লাহ। রাজশাহী বিভাগে ৩৯টি আসনের ৩৯টিতেই ইনশাআল্লাহ সর্বময় বিজয় সুনিশ্চিত করবে। ২২ বছর পর তারেক রহমান আসছেন আমাদের কর্মী সম্মেলনে। ফলে ভোরের মধ্যেই সমগ্র রাজশাহী মহানগরী এবং সকাল হওয়ার সঙ্গে সঙ্গে এই মাঠ জনসমুদ্রে পরিণত হবে। কারণ আমরা এর আগেও চরম প্রতিকূল অবস্থায় মিটিং করেছি। আমাদের অভিজ্ঞতা আছে।

তিনি আরো বলেন, আমাদের চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে বাংলাদেশের মানুষ তার দিকে তাকিয়ে আছে। দেশ চরম বিপদ থেকে একটি গণতান্ত্রিক পক্ষে যাওয়ার মধ্য দিয়ে তারেক রহমান তিনি দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ করেন। আমি বিশ্বাস করি, সমাবেশের মধ্য দিয়ে মহাজনসমুদ্রে শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের ধানের শীষের দুর্গ রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠ শত শত বছরের প্রাচীন, সেই মাঠের এই সভা আগামী ইতিহাসে লেখা থাকবে। যে সর্বকালের সর্ববৃহৎ জনসমুদ্র যা রাজশাহী মাদরাসা মাঠ হয়ে পুরো মহানগরব্যাপী একটি জনসমুদ্রের রূপ লাভ করবে।

রাজশাহীর কর্মসূচি শেষে তিনি নওগাঁ হয়ে বগুড়ায় যাবেন। খালেদা জিয়ার মৃত্যুর পর এই প্রথম রাজশাহীতে কোনো কর্মসূচিতে যোগ দিচ্ছেন সম্প্রতি বিএনপির হাল ধরা তারেক রহমান।


এ ক্যটাগরির আরো খবর..