× Banner
সর্বশেষ
পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর জ্বালানিখাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করল বাংলাদেশ ও রাশিয়া ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চালিত হবে বৈদেশিক সম্পর্ক -পররাষ্ট্রমন্ত্রী প্রকল্প বাস্তবায়নে সংস্কার ও জবাবদিহিতা জোরদার করবে সরকার – পরিকল্পনা প্রতিমন্ত্রী বাংলাদেশের অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ – বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

আজ মেহেরপুরকে বাল্য বিবাহ মুক্ত জেলা ঘোষণা করবেন

admin
হালনাগাদ: শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৬

মেহের আমজাদ,মেহেরপুর:আজ শনিবার মেহেরপুরকে বাল্য বিবাহমুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হবে। সকাল ৯টার সময় জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত গণ সমাবশে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেহেরপুর জেলাকে বাল্য বিবাহ মুক্ত জেলা হিসেবে ঘোষনা করবেন।

গেল ২০১৫ সালের প্রথম দিকে বাল্য বিয়ে নিয়ে কাজ করা একটি বে-সরকারি প্রতিষ্ঠানের জরিপ অনূযায়ী জেলায় বাল্য বিবাহের হার ছিল ৭০ শতাংশ। ফলে জেলায় দিন দিন বাড়ছিল ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা।

এ অবস্থায় জুলাই মাস থেকে বাল্য বিবাহ প্রতিরোধে মাঠে নামে জেলা প্রশাসন। গেল ৬ মাসে কয়েকশত বাল্য বিয়ে বন্ধ সহ ২৯ জনকে কারাদন্ড, ৫৮ জনকে বিভিন্ন অংকের জরিমানা করা হয়। বর্তমানে বাল্য বিবাহের হার শুন্যের কোঠায় বলে দাবি জেলা প্রশাসনের। বিভিন্ন এলাকায় বাল্য বিবাহ প্রতিরোধে কমিটি গঠন করে কাজ করছে।

এরই ধারবাহিকতায় আগামীকাল এ জেলাকে বাল্য বিবাহ মুক্ত জেলা হিসেবে কাজ ঘোষনা করা হবে। আগামীকালের পর থেকে আর কোন ব্যাল্য বিয়ে এ জেলায় হতে দেয়া হবে না বলে জানিয়েছেন জেলা প্রশাসক শফিকুল ইসলাম।


এ ক্যটাগরির আরো খবর..