বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন ৩,৬৮২ জন মারা গেছেন ৬৪ জন, সুস্থ হয়েছেন ১৮৪৪।
এনিয়ে দেশে মোট শনাক্তের সংখা দাঁড়াল ১,৪৫,৪৮৩ জন। মোট সুস্থ হিয়েছেন ৫৯৬২৪। গতকাল শনাক্ত হয়েছিলেন ৪,০১৪ জন।
আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৮৪৭ জন। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৮২ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৪৫ হাজার ৪৮৩ জনে।
অনলাইন বুলেটিনে বলা হয় গত ২৪ ঘণ্টায় ১৮,৪২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়।
আপনার সুস্থতা আপনার হাতে উল্লেখ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়।
দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।



