আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের। রাশিফলই আপনাকে বলে দেয় কেমন কাটতে চলেছে আপনার আজকের দিনটি, কেমনই বা থাকবে আয় ব্যয়, কীরকম চলবে প্রেম। আপনার ভাগ্যের চাকা কোনদিকে ঘুরছে তা জানার উপায় হল রাশিফল। জেনে নিন প্রত্যেক রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়।
মেষ রাশি: আপনি আজ একটি কাজে বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। শুধু তাই নয়, পূর্বে আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন একজন ব্যক্তি আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন। আপনি আজ একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। এই রাখির ব্যবসায়ীদের আজ হঠাৎ করেই কোথাও সফরের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে করুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: কর্মজীবনে উন্নতির লক্ষ্যে সবসময় অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্ন এবং ইস্ত্রি করা পোশাক পরিধান করুন।
বৃষ রাশি: আপনি আজ কোনও খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। বাড়ির পরিবেশে কোনও পরিবর্তন করার আগে সবার সম্মতি পেয়েছেন কিনা সেই বিষয়ে অবশ্যই নিশ্চিত হন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। কোনও বিষয়ের পরিপ্রেক্ষিতে আইনি পরামর্শ নেওয়ার জন্য আইনজীবীর কাছে যাওয়ার পক্ষে এই দিনটি ভালো। নিজের সন্দেহপ্রবণ মানসিকতাকে দূরে সরিয়ে রাখুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে স্নানের জলে কুশ অথবা পবিত্র ঘাস রাখুন।
মিথুন রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। উচ্চ রক্তচাপের রোগীদের সতর্ক থাকতে হবে। পরিবারের হিতসাধনে অবশ্যই সঠিক পরিশ্রম করুন। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা কে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে। নতুন কিছু ধারনার মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলেও আপনি বিষয়টি ভালোভাবে সামলে নেবেন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে পাখিকে ৭ রকমের শস্য খেতে দিন।
কর্কট রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। বন্ধু এবং অচেনা ব্যক্তিদের থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করতে যাওয়ার পরিকল্পনা থাকলেও আজ তা সম্পন্ন নাও হতে পারে। বাড়িতে আজ আত্মীয়ের আগমনের কারণে আপনি ব্যস্ত হয়ে পড়বেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে একজন বিধবার প্রতি সহানুভূতিশীল হন অথবা তাঁকে বিভিন্নভাবে সাহায্য করুন।
সিংহ রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ না হলেও অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। বাড়ির পরিবেশে কোনও পরিবর্তন করার আগে সবার সম্মতি পেয়েছেন কিনা সেই বিষয়ে নিশ্চিত হন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ সর্তকতার সঙ্গে করুন। আপনি আজ একটি নতুন বই কিনে দীর্ঘক্ষণ ধরে সেটি পড়তে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে ফুল, মানি প্ল্যান্ট এবং অ্যাকোরিয়াম বাড়ির উত্তর অথবা উত্তর-পশ্চিম দিকে রাখুন।
কন্যা রাশি: আপনি আজ অসুস্থতা থেকে সেরে উঠতে পারেন। আপনি আজ একটি প্রতিযোগিতামূলক খেলাধুলাতে অংশগ্রহণ করতে চাইবেন। সন্তানদের স্বাস্থ্যের প্রতি অবশ্যই নজর দিন। আপনি যদি একজন পড়ুয়া হন এবং বিদেশে পড়াশোনা করতে চান সেক্ষেত্রে আর্থিক সঙ্কট আপনার চিন্তাবৃদ্ধি করতে পারে। ভালোবাসার মানুষের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি আজ নিজের জন্য কিছুটা সময় বের করতে পারবেন। যেটি আপনি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। গৃহপরিচারিকা আজ কাজে না আসায় অর্ধাঙ্গিনীর ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই বাড়িতে লাল গোলাপ গাছ লাগিয়ে সেটিকে যত্নে রাখুন।
তুলা রাশি: আপনি আজ কোনও খেলাধুলায় অংশগ্রহণ করতে চাইবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, পূর্বে আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন একজন ব্যক্তি আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। কোনও কাজে সঠিক পরিশ্রমের মাধ্যমে আপনি কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেন। অর্ধাঙ্গিনীর একটি আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে দরিদ্র এবং অভাবী শিশু কন্যাদের চকোলেট বিতরণ করুন।
বৃশ্চিক রাশি: আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। পরিবারের প্রয়োজনীয়তা অনুসারে আজ আপনি একটি মূল্যবান জিনিস কিনতে যেতে পারেন। যার ফলে আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। ডাক মারফত আসা একটি চিঠির মাধ্যমে আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। প্রিয়জনদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। টিভি বা মোবাইল চালিয়ে অত্যধিক সময় অতিবাহিত করবেন না। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই প্রত্যেক বৃহস্পতিবার সফট ড্রিঙ্কস পান করা থেকে বিরত থাকুন। এটি আপনার উপকারে আসবে।
ধনু রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। আমি আজ একজন অভাবী ব্যক্তিকে ঋণ দিয়ে মানসিক শান্তি পেতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। এই রাশির প্রেমিক-প্রেমিকারা আজ তাঁদের পরিবারের সদস্যদের প্রতি অত্যধিক সহানুভূতিশীল হবেন। আপনার সৃজনশীল দক্ষতা আজ প্রচুর প্রশংসা কুড়োবে এবং আপনি অপ্রত্যাশিত পুরস্কারও পেতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই পুরনো এবং ছিঁড়ে যাওয়া বই বাড়ি থেকে সরিয়ে দিন।
মকর রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয় এর প্রতি মনোযোগী। আপনার অনিয়ন্ত্রিত জীবনযাপন আজ বাড়িতে উত্তেজনার সৃষ্টি করতে পারে। তাই, নিজেকে সংযত করুন। প্রেমের জন্য আজকের এই দিনটি নিঃসন্দেহে ভালো। উপার্জন ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আপনার মধ্যে প্রয়োজনীয় মনোবল এবং ব্যবহারিক জ্ঞান বজায় থাকবে। এই রাশিচক্রের শিশুরা খেলতে গিয়ে আঘাতের সম্মুখীন হতে পারে। তাই, অভিভাবকদের সতর্ক থাকতে হবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই ১০৮ দিন ধরে ঘরে গঙ্গাজল ছিটিয়ে দিন।
কুম্ভ রাশি: আপনি আজ একটি ধর্মীয় কাজের অর্থ বিনিয়োগ করতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে আলোচনার মাধ্যমে আজ আপনি কিছু ভাল ধারণা এবং পরিকল্পনা পেতে পারেন। সেগুলিকে সঠিকভাবে কাজে লাগান। আপনি আজ রাত্রে বাড়ির ছাদে বা একটি পার্কে একাকী হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন। জীবনসঙ্গীর সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই আপনার গৃহদেবতার উদ্দেশ্যে প্রতিদিন হলুদ রঙের ফুল অর্পণ করুন।
মীন রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা
বিশ্রাম গ্রহণ করুন। কোথাও অর্থ বিনিয়োগের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কর্মক্ষেত্রে এই দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনি আজ হঠাৎই ছুটি নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সময় অতিবাহিত করতে চাইবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই চাঁদ সম্পর্কিত জিনিস (যেমন চাল, চিনি, দুধ ইত্যাদি) একটি ধর্মীয় সংস্থায় অথবা প্রতিষ্ঠানে অর্পণ করুন।