আজ মঙ্গলবার(১৯ নভেম্বর) দিনের শুরুতে রাশিফল ও আপনার জন্য পরামর্শ

আজ মঙ্গলবার(১৯ নভেম্বর) দিনের শুরুতে রাশিফল ও আপনার জন্য পরামর্শ
রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

আজ মঙ্গলবার(১৯ নভেম্বর) দিনের শুরুতে প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্নতার কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। দিনের দিনের শুরুতেই জেনে নিন রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ।

মেষ রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার জন্য নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। কোথাও অর্থ বিনিয়োগের মাধ্যমে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ একজন অসুস্থ আত্মীয়ের সাথে দেখা করতে পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আজ কিছুটা সময় বের করে নিজের ঘাটতিগুলি পূরণ করার চেষ্টা করুন। এর ফলে আপনার ব্যক্তিত্বে একটি ইতিবাচক পরিবর্তন আসবে। বিবাহিত জীবন সুখের হবে।
আপনার জন্য পরামর্শ: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে “ওম নমো ভাগবতে রুদ্রায়”- এই মন্ত্রটি প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় ১১ বার পাঠ করুন।

বৃষ রাশি: প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করার চেষ্টা করুন। অযথা সময় নষ্ট করা থেকে আজ বিরত থাকুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। শুধু তাই নয়, পূর্বে আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন একজন ব্যক্তি আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ সতর্কতার সাথে করার চেষ্টা করুন। জীবনসঙ্গীর সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে।
আপনার জন্য পরামর্শ: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সুগন্ধি দ্রব্যের ব্যবহার করুন।

মিথুন রাশি: আপনি আজ অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন না। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। নাহলে আপনার শরীর প্রভাবিত হতে পারে। পরিবারের সদস্যদের সাথে আজ আপনি একটি সামাজিক জমায়েতে উপস্থিত থাকবেন। প্রেমের জীবনে আপনাকে আজ সতর্ক থাকতে হবে। একটি নতুন অংশীদারিত্বের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ নিজের জন্য কিছুটা সময় বের করার চেষ্টা করুন। বিবাহিত জীবন সুখের হবে।
আপনার জন্য পরামর্শ: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে কালো পাড়ের সাদা ধুতি একজন সাধুর উদ্দেশ্যে অর্পণ করুন।

কর্কট রাশি: বাবা-মায়ের কাছ থেকে আজ আপনি অর্থ সঞ্চয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পাবেন।  যেগুলিকে সঠিকভাবে মেনে চললে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। বন্ধুদের সাথে আজ আপনি একটি আকর্ষণীয় কিছু পরিকল্পনা করতে পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। সেই সময়ে আপনি কোনও খেলাধূলায় ব্যস্ত থাকতে পারেন অথবা জিমে যেতে পারেন। বিবাহিত জীবন সুখের হবে।
আপনার জন্য পরামর্শ: কেরিয়ারে অগ্রগতির লক্ষ্যে কেতুর ১২  নাম জপ করুন।

সিংহ রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে শরীরচর্চার প্রতি মনোযোগী হন। আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি, কোনও আর্থিক লেনদেন করার সময়ে অথবা একটি গুরুত্বপূর্ণ কাগজে সই করার সময়ে অবশ্যই সতর্ক থাকুন। আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবেনা। বিবাহিত জীবন সুখের হবে।
আপনার জন্য পরামর্শ: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্ন এবং ধোয়া পোশাক পরুন।

কন্যা রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। কোনও দীর্ঘস্থায়ী বিনিয়োগ আজ এড়িয়ে চলুন। বন্ধুদের সাথে আজ আপনি অনেকটা সময় অতিবাহিত করবেন। গাড়ি চালানোর সময়ে অবশ্যই সতর্ক থাকুন। আপনি আজ কোনও সামাজিক কাজের সাথে যুক্ত থাকতে পারেন। কোনও ধর্মীয় অনুষ্ঠানের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
আপনার জন্য পরামর্শ: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সাদা চন্দনের তিলক কপালে লাগান।

তুলা রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার জন্য নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আমি আজ আর্থিক লেনদেন এবং অর্থ সঞ্চয় করার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জন করবেন। যেগুলিকে সঠিকভাবে কাজে লাগিয়ে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। তাড়াহুড়ো করে আজ কোনও কাজ করবেন না। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সাথে করুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
আপনার জন্য পরামর্শ: সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে গৃহদেবতার উদ্দেশ্যে প্রতিদিন হলুদ রঙের ফুল অর্পণ করুন।

বৃশ্চিক রাশি: আপনি আজ একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কারণ, তাঁরা বিপুল লাভের সম্মুখীন হতে পারেন। দীর্ঘদিন ধরে ফেলে রাখা বাড়ির কাজকর্মগুলি শেষ করার জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। বন্ধুদের সাথে আজ অবশ্যই কিছুটা সময় কাটান। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। শুধু তাই নয়, কোনও কাজে আজ আপনি সহকর্মীদের কাছ থেকে সাহায্য পেতে পারেন।
আপনার জন্য পরামর্শ: কর্মজীবনে উন্নতির লক্ষ্যে “ওম নমঃ ভাগবতে বাসুদেবায়া”-এই মন্ত্রটি ২৮ অথবা ১০৮ বার জপ করুন।

ধনু রাশি: আপনি আজ হঠাৎ করেই একটি অপ্রত্যাশিত দায়িত্ব পেতে পারেন। যার ফলে আপনার দৈনিক পরিকল্পনা ব্যাহত হতে পারে। শরীর এবং মনকে সুস্থ রাখার জন্য নিয়মিত ভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এরফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আপনার আজ বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না। প্রেমের জীবনে আজ আপনাদের সতর্ক থাকতে হবে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
আপনার জন্য পরামর্শ: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে বাদামী অথবা লালচে-বাদামী রঙের কুকুরকে পোষ্য হিসেবে রাখুন।

মকর রাশি: আপনি আজ কোনও দুশ্চিন্তার সম্মুখীন হলেও আপনার রসিক আত্মীয়-স্বজন আপনার চিন্তা কমিয়ে দেবেন। এইরকম আত্মীয় থাকার কারণে আজ আপনি নিজেকে ভাগ্যবান বলে মনে করবেন। আপনি আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হলেও অভিভাবকদের সাহায্যে সেই সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। পরিবারের সদস্যদের সাথে আজ অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। বন্ধুদের সাথে আজ আপনি অনেকটা সময় অতিবাহিত করবেন। ধূমপান এবং মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করুন। যাঁরা IT সেক্টরে চাকরি করেন তাঁরা বিদেশ থেকে ডাক পেতে পারেন। অর্ধাঙ্গিনীর একটি আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
আপনার জন্য পরামর্শ: প্রেমের জীবন সুখকর করে তুলতে ১০ বছরের কম বয়সী কন্যাদের বিভিন্ন উপহার দিন।

কুম্ভ রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। কোনও কাজে আজ আপনি বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। পরনিন্দা এবং কুৎসা থেকে অবশ্যই দূরে থাকুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। জীবনসঙ্গীর সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে।
আপনার জন্য পরামর্শ: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে গরুকে গম এবং গুড় খেতে দিন।

মীন রাশি: প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সাথে করার চেষ্টা করুন। আপনার যদি আজ কোথাও ভ্রমণের সম্ভাবনা থাকে সেক্ষেত্রে নিজের মূল্যবান জিনিসপত্রগুলি অত্যন্ত সতর্কতার সাথে রাখুন। নাহলে সেগুলি চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শিশুদের সাথে কিছুটা সময় অতিবাহিত করুন। নতুন একটি পরিকল্পনা আজ সঠিকভাবে বাস্তবায়িত হবে। প্রেমের জীবনে আপনি আজ একটি সাহসী পদক্ষেপ গ্রহণ করবেন। জীবনসঙ্গীর সাথে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে।
আপনার জন্য পরামর্শ: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে একটি গোল ব্রোঞ্জের টুকরো সবুজ কাপড়ে মুড়ে তা আপনার পকেটে রাখুন।

ট্যাগ ১২টি রাশির রাশিফলAquarius HoroscopeAries HoroscopeCancer HoroscopeCapricorn HoroscopeGemini HoroscopeLeo HoroscopeLibra HoroscopePisces HoroscopeSagittarius HoroscopeScorpio HoroscopeTaurus HoroscopeVirgo Horoscopeআজকের দিনের রাশিফলআজকের ভবিষ্যদ্বাণীআজকের রাশিফলআপনার ভাগ্যআপনার ভাগ্য আপনার সাথেআপনার রাশিফলে কী রয়েছেএস্ট্রোলজারকন্যা রাশিকন্যা রাশিফলকর্কট রাশিকর্কট রাশিফলকিভাবে ভাগ্য পক্ষে থাকবেকিভাবে ভাগ্য সঙ্গে থাকবেকুম্ভ রাশিকুম্ভ রাশিফলজলাধিপতি চন্দ্রজেনে নিন রাশিফলজ্যোতির্বিজ্ঞান গণনাজ্যোতিষ শাস্ত্রজ্যোতিষির গণনাতুলা রাশিতুলা রাশিফলধনু রাশিধনু রাশিফলবুধবারের রাশিফলবৃশ্চিক রাশিবৃশ্চিক রাশিফলবৃষ রাশিফলবৃষভ রাশিবৃহস্পতিবারের রাশিফলবৈদিক জ্যোতিষে গণনাভাগ্য পক্ষে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার কৌশলভাগ্য সাথে রাখার উপায়ভাগ্য সাথে রাখার কৌশলমকর রাশিমকর রাশিফলমঙ্গলবারের রাশিফলমন্ত্রী শুক্রমাসিক রাশিফলমিথুন রাশিমিথুন রাশিফলমীন রাশিমীন রাশিফলমেষ রাশিমেষ রাশিফলরবিবারের রাশিফলরাশিফলরাশিফল ও আপনার জন্য পরামর্শশনিবারের রাশিফলশষ্যাধিপতি বৃহস্পতিশুক্রবারের রাশিফলসিংহ রাশিসিংহ রাশিফলসোমবারের রাশিফল

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।