× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ মানব পাচার মামলার চার্জশিট থেকে আসামি বাদ দেওয়ার অভিযোগ উঠেছে এসআই পল্লবের বিরুদ্ধে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে মধুখালীতে র‌্যালি আলোচনা সভা ও অগ্নিকান্ড মহড়া অনুষ্ঠিত নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত আহত ১ প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ চোখের সামনে স্বামীকে হত্যার দৃশ্য ভুলতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি – পানিসম্পদমন্ত্রী

ডেস্ক

আজ বৃহস্পতিবার কোন কোন কাজ করলে সফলতা আসবে

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
আজ বৃহস্পতিবার

আপনি কি আর্থিক সংকটে ভুগছেন?  অর্থের অভাবে জীবনের অনেক গুরুত্বপূর্ণ কাজই করে উঠতে পারছেন না। তাহলে বৃহস্পতিবারে এই জ্যোতিষ টোটকাগুলি আপনার অবশ্যই মেনে চলা জরুরি। বৃহস্পতিবার এই কাজগুলি করলে আর্থিক কষ্ট আর আপনার সামনে মাথা তুলতে পারবেন না। বরং অর্থের অভাবে আটকে যাওয়া পুরনো কাজও এ সময় আপনি করে ফেলতে পারবেন। জেনে নিন বৃহস্পতিবারে কোন কোন কাজ করলে সফলতা আসবে।

* বৃহস্পতিবারে যদি পুষ্য নক্ষত্র থাকে, তাহলে একটা রূপোর পাত্রে একটু জাফরান, সিঁদুর ও কুমকুম দিয়ে সেই পাত্রটি লকারে রেখে দিন। আপনি কখনোই আর্থিক সংকটের মধ্যে পড়বেন না।

* প্রতি বৃহস্পতিবারে কোনও দরিদ্র বয়স্ক ব্যক্তিকে অন্নদান করুন। এর ফলে আপনার অর্থাগমের পথে বাধা কেটে যাবে এবং জীবনে পর্যাপ্ত পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন।

* নিজের আর্থিক অবস্থা শক্তিশালী করতে প্রতি বৃহস্পতিবারে একটা হলুদ রুমাল নিজের কাছে রাখুন। এর সঙ্গে প্রতি বৃহস্পতিবারে হলুদ, জাফরান ও চন্দন মিশিয়ে কপালে তিলক করুন। এর ফলে বৃহস্পতি আপনার উপর প্রসন্ন হবে এবং গুরুগ্রহের শুভ প্রভাবে খারাপ সময় কেটে গিয়ে চারপাশ থেকে টাকা আসতে শুরু করবে।

* প্রতি বৃহস্পতিবার দই-ভাত খেলে এবং পরিবারের সদস্যদের খাওয়ালে বৃহস্পতির অবস্থান শুভ হয়।

* প্রতি বৃহস্পতিবারে কোনও সাধু বা ব্রাহ্মণকে হলুদ চন্দনের টিকা লাগান এবং পাকা কলা, গম, সোনা ও গুড় এক টুকরো হলুদ কাপড়ে মুড়ে দান করুন। এর ফলে নারায়ণের আশীর্বাদ আপনার উপর সব সময় বর্ষিত হবে।

* সোনা, রুপো ও তামা এই তিন ধাতু দিয়ে একটি আংটি বানিয়ে তা বৃহস্পতিবারে ডান হাতের অনামিকায় ধারণ করুন। এর ফলে কর্মক্ষেত্রের সব সংকট কেটে যাবে।

* কোনও দরিদ্র কন্যার বিয়েতে নিজের সাধ্যমতো সাহায্য করলেও গুরুগ্রহের আশীর্বাদ লাভ করা যায়।


এ ক্যটাগরির আরো খবর..