আজ বুধবার(২৫ অক্টোবর) দিনের শুরুতে প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্নতার কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। দিনের দিনের শুরুতেই জেনে নিন রাশি অনুসারে আপনার ভাগ্য বদলে পরামর্শ।
মেষ রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। যাঁরা এতদিন পর্যন্ত অযথা অর্থব্যয় করে আসছিলেন তাঁরা আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। বন্ধুদের সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। তবে, গাড়ি চালানোর সময়ে আজ অবশ্যই সতর্ক থাকুন। প্রেমের জন্য দিনটি নিঃসন্দেহে ভালো। বিবাহিত জীবনে আজ আপনি কোনো চমকের সম্মুখীন হবেন।
ভাগ্য বদলে পরামর্শ : পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার জন্য বাড়িতে কোনো প্রকার আবর্জনা জমা হতে দেবেন না।
বৃষ রাশি: আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। কোনো কাজে আপনি আপনার ভাইয়ের কাছ থেকে দারুণভাবে সাহায্য পাবেন। আপনার নেওয়া কোনো কঠিন সিদ্ধান্তের মাধ্যমে আজ লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আবেগপ্রবণ হয়ে আজ কোনো কাজ করবেন না। প্রেমের জন্য দিনটি খুব একটা ভালো নয়। বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
ভাগ্য বদলে পরামর্শ : আর্থিক দিক থেকে উন্নতির জন্য অভাবী ব্যক্তিদের কালো রঙের ছাতা এবং জুতো দান করুন।
মিথুন রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। পরিবারের সদস্যদের সাথে আজ অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। যেটি আপনি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। প্রত্যেকের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জন্য দিনটি অবশ্যই ভালো। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
ভাগ্য বদলে পরামর্শ : পারিবারিক জীবনে শান্তি বজায় রাখার জন্য সাপের আকারের বিশেষ আংটি পরিধান করুন।
কর্কট রাশি: কোথাও বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সতর্ক হন। পাশাপাশি সেই বিষয়ে সমস্ত তথ্য সঠিকভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। আপনার ঝগড়ুটে মনোভাবকে আজ নিয়ন্ত্রণে রাখুন। আপনি আজ কোনো নতুন পরিকল্পনার প্রতি আকৃষ্ট হতে পারেন। দিনের শেষে আজ আপনার একজন পুরোনো বন্ধুর সাথে দেখা হতে পারে। আপনি আজ অবসর সময়ে একটি বই পড়বেন। বিবাহিত জীবন সুখের হবে।
ভাগ্য বদলে পরামর্শ : প্রতিটি কাজে সফলতা অর্জনের জন্য মাছেদের খাবার দিন।
সিংহ রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান। প্রাচীন কোনো জিনিস অথবা গয়নায় বিনিয়োগ করলে আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটি সমাধানের চেষ্টা করুন। কর্মক্ষেত্রে আজ আপনি একটি সুসংবাদ পেতে পারেন। কোনো বিষয়ের পরিপ্রেক্ষিতে আজ অর্ধাঙ্গিনীর সাথে আপনার মনোমালিন্যের সম্ভাবনা থাকলেও পরে তা ঠিক হয়ে যাবে
ভাগ্য বদলে পরামর্শ : প্রেমের জীবন সুখকর করে তুলতে আপনার ভালোবাসার মানুষটিকে এবং অন্যান্য মহিলাদের সম্মান করুন।
কন্যা রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। কোনো কাজে আজ আপনি আপনার ভাই-বোনদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। প্রেমের জীবনে আজ আপনাকে সচেতন থাকতে হবে। কর্মক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সাথে আর্থিক লেনদেন করুন। বাড়িতে আজ কোনো অনুষ্ঠানের আয়োজনের কারণে আপনি ব্যস্ত থাকতে পারেন। অর্ধাঙ্গিনীর কোনো আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
ভাগ্য বদলে পরামর্শ : প্রেমের জীবনকে সুখকর করে তুলতে দরিদ্র ব্যক্তিদের কালো রঙের পোশাক দান করুন।
তুলা রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখতে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। অতিরিক্ত অর্থ আজ জমি কিংবা বাড়ি কেনার কাজে ব্যবহার করুন। প্রেমের জীবনে কোনো চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও কোনো কারণবশত আপনি সেটিকে সঠিকভাবে কাজে লাগাতে পারবেন না। বিবাহিত জীবন সুখের হবে।
ভাগ্য বদলে পরামর্শ : পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার জন্য “ওম নমো ভাগবতে রুদ্রায়” এই মন্ত্রটি সকাল ও সন্ধ্যায় ১১ বার পাঠ করুন।
বৃশ্চিক রাশি: আপনি আজ কোনো সামাজিক জমায়েতে উপস্থিত থাকতে পারেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। কোথাও বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সেই বিষয়ে সতর্ক হন। এছাড়াও, প্রয়োজন হলে কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিন। কোনো ভুল যোগাযোগের মাধ্যমে আজ আপনি কোনো সমস্যায় পড়তে পারেন। পরিবারের সদস্য এবং বন্ধুদের সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। অত্যধিক খরচের পরিপ্রেক্ষিতে আজ আপনার অর্ধাঙ্গিনীর সাথে মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে।
ভাগ্য বদলে পরামর্শ : প্রেমের জীবন সুখকর করে তুলতে সাধু-সন্তদের সাহায্য করুন।
ধনু রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি অবশ্যই ভালো। শিশুদের সাথে আজ কিছুটা সময় কাটান। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। প্রেমের জীবনে কোনো চমকের সম্মুখীন হবেন। আপনি আজ কর্মক্ষেত্র থেকে দ্রুত বাড়িতে ফিরে নিজের পছন্দমতো সময় অতিবাহিত করবেন। পরিবারের সদস্যদের সাথে আজ আপনি কোথাও বেড়াতে যেতে পারেন। অর্ধাঙ্গিনীর শরীর হঠাৎ খারাপ হয়ে যাওয়ার কারণে আজ আপনি ব্যস্ত হয়ে পড়তে পারেন।
ভাগ্য বদলে পরামর্শ : জীবনসঙ্গীকে খুশি রাখতে পিতা এবং শিক্ষকদের লাল অথবা মেরুন রঙের পোশাক উপহার দিন।
মকর রাশি: কোনো সমস্যার সম্মুখীন হলে আজ অবশ্যই মাথা ঠান্ডা রেখে বিষয়টি সমাধানের চেষ্টা করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো নয়। কোনো নতুন পারিবারিক দায়িত্বের কারণে আজ আপনার চাপ বৃদ্ধি পেতে পারে। একটি যৌথ উদ্যোগে যুক্ত হওয়ার আগে আজ অবশ্যই সচেতন হন। এই রাশির জাতির-জাতিকার আজ নিজের জন্য কিছুটা সময় পাবেন। বিবাহিত জীবনে আজ আপনি কোনো চমকের সম্মুখীন হতে পারেন।
ভাগ্য বদলে পরামর্শ : শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য কোনো অভাবী ব্যক্তিকে খাবার প্রদান করুন।
কুম্ভ রাশি: মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। আবেগপ্রবণ হয় আজ কোনো কাজ করবেন না। যাঁরা এতদিন পর্যন্ত তাঁদের অর্থ অযথা ব্যয় করে আসছিলেন তাঁরা আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। যেটি আপনি নিজের পছন্দমতো অতিবাহিত করবেন। পেশাগত দিক থেকে আজ আপনি কোনো চমকের সম্মুখীন হবেন। জীবনসঙ্গীর সাথে দিনটি ভালোভাবে কাটবে।
ভাগ্য বদলে পরামর্শ : পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার জন্য গম, বাজরা ও গুড় মিশিয়ে লাল রঙের গরুকে খাবার খাওয়ান।
মীন রাশি: শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন। বিশেষ করে কোনো অসুস্থতার সম্মুখীন হলে নিজে থেকে ওষুধ খাবেন না। আপনার মনোমুগ্ধকর ব্যক্তিত্ব আজ কিছু নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে। ব্যক্তিগত বিষয়গুলি আজ আপনার নিয়ন্ত্রণে থাকবে। প্রেমের জীবনে কোনো চমকের সম্মুখীন হতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে কাটবে। পাশাপাশি, কোনো কাজে আজ আপনি সহকর্মীদের কাছ থেকে সাহায্য পাবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
ভাগ্য বদলে পরামর্শ : শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য তরল খাবার খান।