× Banner
সর্বশেষ
বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আদালতে রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না – স্বরাষ্ট্রমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ ১৫ বছরের কমবয়সী ও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিরা হজে যেতে পারবে না ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদির সেই ‘ফ্রেন্ডস’ বলা ভিডিওর বিশ্বরেকর্ড আজ বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, উঠবেন গুলশানে নিজ বাসায় সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ দিল্লির বিক্ষোভে বলপ্রয়োগের সমালোচনার পর আরএএফের নতুন নির্দেশনা, পেলেট গান ব্যবহারে সাময়িক নিষেধাজ্ঞা

ডেস্ক

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস, দেশে বছরে বিশ হাজারের বেশি মৃত্যু

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
বিশ্ব হেপাটাইটিস দিবস
বিশ্ব হেপাটাইটিস দিবস

আজ ২৮ জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস।  ভাইরাল হেপাটাইটিস নির্মূলের লক্ষ্যে এবারের প্রতিপাদ্য ‘We are not waiting’ অর্থাৎ ‘আমরা অপেক্ষা করছি না’। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ওয়ার্ল্ড হেপাটাইটিস অ্যালায়েন্সের আহ্বানে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব হেপাটাইটিস দিবস ২০২৩। দিবসটি ঘিরে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সচেতনতামূলক শোভাযাত্রা, আলোচনা সভা, সেমিনার ও স্ক্রিনিংয়ের ক্যাম্প স্থাপন করার উদ্যোগ গ্রহণ করেছে। দেশে বেসরকারি হিসাবে হেপাটাইটিসে প্রতি বছর ২০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বাংলাদেশে হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’ ভাইরাসে প্রায় ১ কোটি মানুষ আক্রান্ত। বিশ্বে প্রতি বছর প্রায় ১৮ লাখ মানুষ এবং প্রতি ৩০ সেকেন্ড একজন মানুষ মৃত্যুবরণ করে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হেপাটাইটিসবিষয়ক সচেতনতামূলক এক সেমিনারের আয়োজন করা হয়েছে। ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেমিনারের আয়োজন করেছে।

বিএসএমএমইউয়ের লিভার বিভাগের চিকিৎসক ও হেপাটোলজি সোসাইটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম এলিন সম্প্রতি এক সভায় জানান, দেশে হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত পুরুষের সংখ্যা ৫৭ লাখ। নারী ২৮ লাখ ও শিশু ৪ লাখ। বিএসএমএমইউয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. নজরুল ইসলাম বলেন, হেপাটাইটিস নির্মূল নয় প্রতিরোধ করা সম্ভব। আগামী ২০৩০ সালের মধ্যে প্রতিরোধ করতে হলে দেশের সব মানুষকে টিকা দিতে হবে।

২০১৭ সালে ওয়ার্ল্ড হেপাটাইটিস অ্যালায়েন্স সিভিল সোসাইটি দেশের এক হাজার ৩৯ জনের ওপর গবেষণা চালায়। সেখানে দেখা গেছে, চাকরি নিয়ে বৈষম্যের শিকার হয়েছেন প্রায় ২৮ শতাংশ, সামাজিক বৈষম্যের শিকার প্রায় ১৫ শতাংশ, চিকিৎসা নিতে বাধার সম্মুখীন প্রায় ৯ শতাংশ, পরিবারে ৭ শতাংশ এবং শিক্ষাক্ষেত্রে ৪ শতাংশ মানুষ বৈষম্যের শিকার হয়েছে।

হেপাটাইটিস নিয়ে উদ্বেগের সবচেয়ে বড় কারণ হচ্ছে সারা বিশ্বে হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’ ভাইরাসে সংক্রমিত ১০ জনের মধ্যে ৯ জনই জানেন না যে তার শরীরে এই ভাইরাস আছে।

হেপাটাইটিস প্রতিরোধে সচেতনতা খুবই বড় বিষয়। হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’ লিভার ক্যানসারের প্রধান কারণ এবং বিশ্বে মৃত্যুর প্রধান ১০টি কারণের একটি হলো লিভার সিরোসিস। লিভার ক্যানসার বিশ্বে এবং বাংলাদেশে ক্যানসারজনিত মৃত্যুর তৃতীয় প্রধান কারণ। এই দুই ভাইরাসজনিত লিভার রোগের কারণে বিশ্বে প্রতি বছর প্রায় ১৮ লাখ মানুষ এবং প্রতি ৩০ সেকেন্ড একজন মানুষ মৃত্যুবরণ করে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন। তারা হেপাটাইটিস প্রতিরোধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে তৃণমূল পর্যায়ে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, মানবহিতৈষী সংগঠন ও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..