× Banner
সর্বশেষ
ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কতা: দেশের সাত অঞ্চলে ৬০ কিমি বেগের দমকা হাওয়ার আশঙ্কা পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল: বিজেপির ঐতিহাসিক জয়, তৃণমূলের বড় ধাক্কা ভবানীপুর ফলাফল: রাজনৈতিক প্রচার না বাস্তবতা? ঘরের কাজের মহিলা থেকে বিধায়ক: আউসগ্রামে এক প্রতীকী রাজনৈতিক বার্তা ভবানীপুরে চমক: শুভেন্দু অধিকারীর জয়, নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত আজ ৫ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ মে মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফল: বাংলাদেশ-ভারত সম্পর্কে প্রভাব পড়বে না -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী

ডেস্ক

আজ বাংলাদেশে পয়লা বৈশাখ

Kishori
হালনাগাদ: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
বাংলাদেশে পহেলা বৈশাখ

আজ পয়লা বৈশাখ। বাংলাদেশের পঞ্জিকা অনুসারে বাংলা ১৪৩২ বঙ্গাব্দ শুরুর দিনটিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মঙ্গল শোভাযাত্রার বদলে আনন্দশোভাযাত্রা আয়োজন করা হয়। ইউনেস্কো এই উৎসব শোভাযাত্রাকে ‘মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য’ হিসেবে ঘোষণা করে ২০১৬ সালে। প্রতিবছরের ন্যায় এবারও পয়লা বৈশাখে বর্ণিল উৎসবে মাতবে দেশ। ভোরের প্রথম আলো রাঙিয়ে দেবে নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনাকে।

নতুন বছরের প্রথম দিন উপলক্ষে সরকারি ছুটি হওয়ায় সবাই নিজ নিজ পরিবারের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার চেষ্টা করেন। দিনটিকে ঘিরে এ বছর রাজধানীতেও নানা আয়োজনের ব্যবস্থা করা হয়েছে।

রাজধানীতে কোথায় কখন কি আয়োজন 

রমনা বটমূল: বৈশাখের সূর্যোদয় ছায়ানটের গান দিয়ে

বাংলা নববর্ষ মানেই রমনার বটমূল। প্রতিবারের মতো এবারও পয়লা বৈশাখের প্রথম প্রহরে সকাল ৬টা ১৫ মিনিটে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রমনার ছায়ানট মঞ্চে দিনব্যাপী গান, কবিতা, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়: মঙ্গল শোভাযাত্রায় প্রাণের ঢেউ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা। সকাল থেকেই টিএসসি ও চারুকলা প্রাঙ্গণ থাকবে উৎসবমুখর। বিভিন্ন রঙিন মুখোশ, বিশালাকৃতির পুতুল এবং নানা শিল্পমণ্ডিত সাজে অংশ নিবে হাজারও মানুষ। এটি জাতিসংঘ স্বীকৃত ‘মানবতার সাংস্কৃতিক ঐতিহ্য’।

সোহরাওয়ার্দী উদ্যান: বৈশাখী কনসার্টে ব্যান্ড সংগীতের ঝড়

এদিন বিকেল ৩টা থেকে শুরু হবে বৈশাখী কনসার্ট। এতে অংশ নিবেন জনপ্রিয় ব্যান্ডদল ওয়ারফেজ, দলছুট, এভোয়েড রাফা, লালন, ভাইকিংস, স্টন ফ্রি। এ ছাড়া বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ব্যান্ড যেমন গারোদের ‘এফ মাইনর’, চাকমাদের ‘ইনভোকেশন’, ত্রিপুরাদের ‘ইমাং’, মারমাদের ‘চিম্বুক’, ও খাসিয়াদের ‘ইউনিটিরও’ পরিবেশন করবে নিজস্ব সংস্কৃতি ও সংগীত।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি: দুই দিনের সাংস্কৃতিক উৎসব

সেগুনবাগিচার শিল্পকলা একাডেমিতে ১৩ ও ১৪ এপ্রিল দুই দিনব্যাপী উৎসবের আয়োজন করেছে ‘নবপ্রাণ আন্দোলন’। এতে গান, নৃত্য, নাটক, আবৃত্তি ও প্রদর্শনীতে অংশ নেবেন দেশের খ্যাতনামা শিল্পীরা।

রবীন্দ্র সরোবর: সুরের ধারার ব্যতিক্রমী আয়োজন

ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সকাল ৬টা থেকে সুরের ধারা আয়োজনে পাহাড় ও সমতলের জাতিগোষ্ঠীর অংশগ্রহণে বর্ষবরণ হবে। এই আয়োজনে থাকবে মুক্তমঞ্চে গান, কবিতা ও নাচের পরিবেশনা। সঙ্গে থাকছে বাঙালি খাবারের নানা আয়োজন।

জাতীয় সংসদ ভবন: ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পয়লা বৈশাখ উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় থাকবে চীনা প্রযুক্তি দলের অংশগ্রহণে ব্যতিক্রমী ড্রোন শো। সন্ধ্যায় থাকবে বৈশাখী ব্যান্ড শো এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ ছাড়াও এবারের শোভাযাত্রার মূল আকর্ষণ ‘স্বৈরাচারের প্রতিকৃতি’। সম্প্রতি এই প্রতিকৃতি আগুনে পুড়িয়ে দেওয়া হলেও দ্রুত সময়ের মধ্যে সেটি পুনর্নির্মাণ করা হচ্ছে। কাঠামো নির্মাণে ব্যবহার করা হচ্ছে ককশীটের মতো হালকা ও সহজে রূপদানযোগ্য উপকরণ। ইতোমধ্যে প্রতিকৃতির দৃশ্যমান অংশ তৈরি শেষ হয়েছে।

শুধু ‘স্বৈরাচারের প্রতিকৃতি’ নয়, জুলাই-আগস্টের অভ্যুত্থানে নিহতদের স্মরণে নির্মিত হয়েছে ১৫ ফুট উচ্চতার এক পানির বোতল, যা মীর মুগ্ধের আলোচিত পানি লাগবে থিমের রূপায়ন। এই বোতলের ভেতরে থাকবে একাধিক খালি বোতল, যা শহিদদের প্রতীক হিসেবে ব্যবহৃত হবে।

এ ছাড়া বড় আকৃতির ইলিশ মাছ, কাঠের বাঘ, শান্তির পায়রা, ঘোড়া, পালকি, সুলতানি ও মুঘল আমলের মুখোশ, রঙিন চরকি, পটচিত্রসহ নানা ভাস্কর্যও থাকবে।

ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে এবং ফিলিস্তিনের সঙ্গে সংহতি প্রকাশে শোভাযাত্রায় রাখা হয়েছে তরমুজের ফালি মোটিফ। আয়োজকরা জানান, তরমুজ ফিলিস্তিনিদের কাছে ‘প্রতিরোধ ও অধ্যবসায়ের প্রতীক’, কারণ এর রঙ ফিলিস্তিনের পতাকার রঙের প্রতিফলন।

বাংলা দিনপঞ্জীর সঙ্গে হিজর ও খ্রিষ্টীয় সনের মৌলিক পার্থক্য হলো- হিজরি সন চাঁদের হিসাবে এবং খ্রিষ্টীয় সন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নির্ধারিত হয়। এ কারণে হিজরী সনে নতুন তারিখ শুরু হয় সন্ধ্যায় আকাশে নতুন চাঁদ দৃশ্যমান হওয়ার পর আর খ্রিষ্টীয় সনে নতুন দিন শুরু হয় ইউটিসি ±০০:০০ অনুযায়ী।

পয়লা বৈশাখ রাত ১২টা থেকে শুরু না হয়ে সূর্যোদয় থেকে শুরু। এ নিয়ে ভিন্নমত রয়েছে। ঐতিহ্যগতভাবে সূর্যোদয় থেকে বাংলা দিন গণনার রীতি থাকলেও ১৪০২ বঙ্গাব্দের ১ বৈশাখ থেকে বাংলা একাডেমি এই নিয়ম বাতিল করে আন্তর্জাতিক রীতির সঙ্গে সামঞ্জস্য রাখতে রাত ১২টায় দিন গণনা শুরুর নিয়ম চালু করে।

বাংলাদেশে বাংলা একাডেমির উদ্যোগে মেঘনাথ সাহার বৈজ্ঞানিক সংস্কার পদ্ধতি অনুসরণ করিয়াই ড. মুহম্মদ শহীদুল্লাহ বাংলা সালের সংস্কার করেন। ইহার পরে আরো পরিপূর্ণ সংস্কারের লক্ষ্যে বাংলা একাডেমি একটি টাস্কফোর্স গঠন করিয়া ১৪ এপ্রিলকেই বাংলা নববর্ষের প্রথম দিন বা পয়লা বৈশাখ হিসাবে গ্রহণ করে।


এ ক্যটাগরির আরো খবর..