আজ নেইমারের অভিষেক

স্পোর্টস ডেস্ক: গুইনগ্যাম্পের বিপক্ষে পিএসজির হয়ে অাজ রোববারই অভিষেক হতে পারে নেইমারের। শুক্রবার নেইমারের দলবদল সংক্রান্ত সব নথিপত্র পেয়ে গেছে বলে নিশ্চিত করেছে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন (এফএফএফ) ও ফ্রেঞ্চ লীগ (এলএফপি)।

ইতোমধ্যে নেইমারের দলবদলের ২২২ মিলিয়ন ইউরোর চেক পাওয়ার খবরটি নিশ্চিত করেছে বার্সেলোনা। যার বিপরীতে ক্লাবটি নেইমারের ছাড়পত্রও ইস্যু করেছে।

এলএফপি জানিয়েছে, ‘বিকেলে তারা নেইমারের নথিপত্র যাচাই বাছাই করেছে। তিনি রোববার খেলায় অংশ নিতে পারবেন।’

দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন না হওয়ায় গত সপ্তাহে লীগ ওয়ানের ম্যাচে পিএসজি’র হয়ে মাঠে নামতে পারেননি নেইমার। এমিয়েনস এর বিপক্ষে ২-০ গোলে জয় পাওয়া ম্যাচটি পিএসজি’র স্ট্যান্ডে বসেই দেখেছেন নেইমার।

তবে ব্রিটনিতে অনুষ্ঠিতব্য ম্যাচে নেইমার খেলতে পারবেন বলে বিশ্বাস এফএফএফ’র সভাপতি নোয়েল লে গ্রেতের।

তিনি ফ্রান্সের ক্রীড়া বিষয়ক দৈনিক ল’ ইকুইপকে বলেন, এখন আর নেইমারের খেলা আটকে রাখার কোনো কারণ দেখছি না।

ট্যাগ neymar

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।