× Banner
সর্বশেষ
আজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস : সরকারি ছুটি, দেশজুড়ে শ্রদ্ধা, স্মরণ ও নানা কর্মসূচি আজ বুধবার (৫ আগস্ট) আপনার রাশিফলে কী রয়েছে আজ ৫ আগস্ট বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পেলেন সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান আইসিসিআর স্কলারশিপ দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন গড়বে – ভারতীয় হাইকমিশনার দেশে ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় উপাসনালয়ের আড়াই লাখেরও বেশি ব্যক্তি পাবেন মাসিক সম্মানি যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল – পার্থ মাদারীপুরে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থদের সঙ্গে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও ইতালি দূতাবাসের মতবিনিময় নদী দূষণ প্রতিরোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান

আজ থেকে রবিবার পর্যন্ত ব্যংক লেনদেন বন্ধ

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
সব ঋণের সুদ স্থগিত

মহামারী করোনাভাইরাস প্রাদুর্ভাব ঠেকাতে কঠোর লকডাউনে সাপ্তাহিক ছুটি ও ব্যাংক হলিডে মিলিয়ে চলতি অর্থবছরের প্রথম চারদিন দেশের ব্যাংকে গিয়ে লেনদেন করতে পারছেন না গ্রাহক। এই চারদিন আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও লেনদেন হবে না।

বৃহস্পতিবার (১ জুলাই)  ব্যাংক হলিডে, সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার এবং লকডাউনের কারণে রোববার ছুটি ঘোষণা করায় একটানা চারদিন ব্যাংক বন্ধ থাকছে।

২০২১-২২ অর্থবছরের প্রথম দিনের সঙ্গে ২ ও ৩ জুলাই সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার।

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশ ব্যাংক রোববার ছুটি ঘোষণা করেছে।

তবে, এসময় গ্রাহক অটোমেটেড টেলার মেশিন (এটিএম) থেকে কার্ড দিয়ে টাকা তুলতে পারবেন।

অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, প্রতি অর্থ বছরের শেষদিন ব্যাংক হলিডে থাকে। ওইদিন ব্যাংকগুলোর বার্ষিক হিসাব সম্পাদনের জন্য খোলা রাখা হলেও লেনদেন বন্ধ থাকে।


এ ক্যটাগরির আরো খবর..