× Banner
সর্বশেষ
দেশের সবচেয়ে ব্যয়বহুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আজ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের পোশাকে গোপন ক্যামেরা ফরিদপুর-২ এ ভোটের আগে উত্তেজনা, সংবাদ সম্মেলনে গুরুতর অভিযোগ ১১ জোট প্রার্থীর ভোটের আগের দিন দোয়া-মোনাজাতে জাপা প্রার্থী রায়হান জামিল ভোট কেনাবেচার বিষয়ে প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা জুলাই বিপ্লবের চেতনায় কাল ভোট,জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক

ডেস্ক

আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘ ১৭ বছর পরে এই নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে বইছে ভিন্ন এক আবহ। নগর থেকে গ্রাম—চায়ের দোকান, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, সামাজিক যোগাযোগমাধ্যম—সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দু এখন নির্বাচন। উৎসবমুখর এই পরিবেশের ভেতরেই কাজ করছে প্রত্যাশা, আগ্রহ ও আনন্দ—পাশাপাশি খানিকটা শঙ্কাও। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে নির্বাচনকে ঘিরে ভাবনা যেন আরও গভীর, আরও সচেতন।

এবারের নির্বাচন কেবল ক্ষমতা বদলের আনুষ্ঠানিকতা না; বরং গণতন্ত্র পুনরুদ্ধার, রাষ্ট্র সংস্কার এবং ভবিষ্যৎ বাংলাদেশের দিকনির্দেশ নির্ধারণের এক ঐতিহাসিক সুযোগ। আসন্ন নির্বাচন নিয়ে একধরনের আশা, আগ্রহ ও আনন্দ কাজ করছে। একই সঙ্গে খানিকটা শঙ্কাও রয়েছে—ভোটের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থীরা সংসদে যেতে পারবেন তো!

আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্রের প্রকৃত ক্ষমতার মালিক জনগণ। এজন্য জনগণকে রাজনৈতিকভাবে এবং নিজের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার দক্ষতা ও নীতিগত গভীরতা কতটুকু আছে—এই বিষয়গুলো বিবেচনা করা জরুরি। শুধু বক্তৃতার জোর, আবেগী কথাবার্তা কিংবা অবান্তর প্রতিশ্রুতির ভিত্তিতে প্রার্থী নির্বাচন করলে দেশের জন্য দীর্ঘমেয়াদি সুফল নাও আসতে পারে।

আমরা এমন প্রতিনিধিদের সংসদে দেখতে চাই, যারা রাষ্ট্রযন্ত্রকে দলীয় স্বার্থে ব্যবহার না করে প্রকৃতপক্ষে জনগণের কথা বলবেন এবং দেশের জন্য সঠিক আইন ও নীতিনির্ধারণে ভূমিকা রাখবেন।

গণতান্ত্রিক পথে পরিবর্তনের পর নতুন সরকারের কাছে প্রত্যাশা থাকবে—পুরোনো ধ্যানধারণা নয়, বরং নতুন চিন্তা ও আধুনিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেশ পরিচালনা করা। একই সঙ্গে এমন একটি ব্যবস্থা গড়ে উঠুক, যেখানে গণতন্ত্রের আড়ালে আর কোনো স্বৈরতান্ত্রিক শাসনের সুযোগ না থাকে। সাধারণ মানুষের, বিশেষ করে তরুণদের আশা-আকাঙ্ক্ষা ও চিন্তাভাবনাকে গুরুত্ব দিয়ে সুস্থ ও স্বাভাবিক রাজনৈতিক সংস্কৃতির সূচনা হোক।

এই দেশ কোনও একক গোষ্ঠীর নয়; জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার সম্মিলিত পরিচয়। তাই সবাইকে সঙ্গে নিয়েই নতুনভাবে দেশ গড়ার পথচলা শুরু করতে হবে। আগামী দিনের রাজনীতি হতে হবে মানুষের কল্যাণকেন্দ্রিক, সাধারণ নাগরিকের স্বার্থনির্ভর এবং স্পষ্ট নীতিমালাভিত্তিক।

ছাত্র ও তরুণদের জীবনের প্রথম ভোট প্রদান করা কেবল একটি নাগরিক দায়িত্ব নয়; বরং দেশের ভাগ্য নির্ধারণে সরাসরি অংশগ্রহণের এক অনন্য সুযোগ। বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের সামনে দাঁড়িয়ে, আর এই প্রক্রিয়ার অংশ হতে পারাটা আমার জন্য অত্যন্ত গর্বের।

নির্বাচন মানেই গণতন্ত্রের এক মহাউৎসব। একজন সচেতন নাগরিক হিসেবে চাওয়া—এই নির্বাচন মানেই গণতন্ত্রের এক মহাউৎসব যেন হয় প্রাণবন্ত, অংশগ্রহণমূলক এবং সবচেয়ে বড় কথা, সুষ্ঠু ও নিরপেক্ষ। প্রতিটি ভোটার যেন কোনও ভয়ভীতি বা সংশয় ছাড়াই ভোটকেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারেন। জনমতের সঠিক প্রতিফলনই একটি শক্তিশালী সংসদ উপহার দিতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..