× Banner
সর্বশেষ
গণমাধ্যমের বিল্ট-ইন সিস্টেম, তথ্য যাচাই ও পেশাগত মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ -তথ্যমন্ত্রী দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি; সৌদি ব্যবস্থাপনা ও সরকারি মাধ্যমে হজযাত্রায় সন্তুষ্টি শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে তুরস্কের টিকা -এর প্রতিনিধি দলের সাক্ষাৎ ঈদযাত্রায় সারা দেশে দুর্ঘটনায় ৪৩৮ প্রাণহানি – যাত্রী কল্যাণ সমিতি রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড ফেসবুক-ইউটিউবের আয় থেকে উৎসে কর কাটা হবে না, আসছে ঘোষণা আজ থেকে মেট্রোরেলে নতুন সময়সূচি সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে বেসরকারি সংগঠনের সঙ্গে অংশীদারিত্বে কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী ৩ দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী

আজ গণতন্ত্র মুক্তি দিবস

admin
হালনাগাদ: রবিবার, ৬ ডিসেম্বর, ২০১৫

ডেস্ক রিপোর্ট: স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস আজ। ১৯৯০ সালের এই দিনে ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে সামরিক স্বৈরশাসক এরশাদ সরকারের পতন হয়। প্রায় নয় বছর পর দেশের মানুষ ফিরে পায় তাদের কাঙ্ক্ষিত গণতন্ত্র।

১৯৮২ সালের এই দিনে জেনারেল জিয়াউর রহমানের পদাঙ্ক অনুসরণ করে এইচএম এরশাদ অবৈধ পথে রাষ্ট্রক্ষমতা দখল করে সামরিক শাসন কায়েম করেন। গুটিকয়েক রাজনৈতিক নেতা নিজেদের দল ছেড়ে ক্ষমতার ভাগ নিতে এরশাদের সঙ্গে যোগ দেন। ১৯৮৩ সালের মধ্য ফেব্রুয়ারি থেকে ছাত্রসমাজ শুরু করে এরশাদবিরোধী আন্দোলন। দীর্ঘ ৮ বছর ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলন হয়েছে রাজপথে।

এরশাদবিরোধী আন্দোলন করতে গিয়ে রাজপথে প্রাণ দিয়েছিলেন নূর হোসেন, সেলিম, দেলোয়ার, দিপালী, ডা. মিলন, ফিরোজ, জাহাঙ্গীরসহ অনেককে। এ সময় আওয়ামী লীগের নেতৃত্বে আট দল, বিএনপির নেতৃত্বে সাত দল এবং সিপিবি, জাসদ, ওয়ার্কার্স পার্টির নেতৃত্বে ৫ দলীয় জোট সম্মিলিতভাবে স্বৈরাচার এরশাদ বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলে। পদত্যাগে বাধ্য হয় এরশাদ। জয় হয় গণতন্ত্রকামী মানুষের । দিবসটি উপলক্ষে গণতন্ত্রের ভিত্তিকে আরো শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের প্রধান প্রধান দল এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা আয়োজনে পালন করবে দিবসটি।


এ ক্যটাগরির আরো খবর..