× Banner
সর্বশেষ
ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র‌্যাবের বিশেষ টহল উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না – উপদেষ্টা ফরিদা আখতার শিক্ষা শুধু চাকরির প্রস্তুতি নয়-মানবিক মানুষ গড়ার প্রক্রিয়া বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন – সিইসি জাতির উদ্দেশে সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডিএসইর স্বতন্ত্র পরিচালক হিসেবে স্নেহাশীষ বড়ুয়ার যোগদান

ডেস্ক

আজই খুলছে সব সামাজিক যোগাযোগ মাধ্যম -তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: বুধবার, ৩১ জুলাই, ২০২৪
junaid palak

আজই খুলছে সব সামাজিক যোগাযোগ মাধ্যম।  দেশে প্রচলিত সব সামাজিক যোগাযোগমাধ্যমের ক্যাশ সার্ভার আজ বুধবার বিকেলের মধ্যেই খুলে দেয়া হবে। এর ফলে বিকেল থেকেই বাংলাদেশ থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ইউটিউব আগের মতো নিরবচ্ছিন্নভাবে চালানো সম্ভব হবে। জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বুধবার (৩১ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবন মিলনায়তনে ফেসবুক, ইউটিউব এবং টিকটকের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রোববার (২৮ জুলাই) বিটিআরসিতে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেছিলেন, সহিংসতায় কনটেন্টগুলোর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি, সে বিষয়ে তাদের কাছে জানতে চাওয়া হয়েছে। দেশের সংবিধান ও আইন না মানায় এর জবাব দিতে চার দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। তাদের ব্যাখ্যা সন্তোষজনক হলে পরে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমগুলো খুলে দেওয়া হবে। বলেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।


এ ক্যটাগরির আরো খবর..