× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মরা গরু বিক্রির অভিযোগে ১০ মণ মাংস পুঁতে ফেলা হলো ঈদুল ফিতরে টানা ছুটি ঘোষণা সরকারি চাকরিজীবীদের ঈদে অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী

পঞ্চগড় জেলা প্রতিনিধি

আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে সতর্ক থাকার অঙ্গীকার রেলপথ মন্ত্রীর

Kishori
হালনাগাদ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
https://thenewse.com/wp-content/uploads/Rail-Minister-Sujan.jpg

ভবিষ্যতে নৌকা প্রতীকের নির্বাচনী সভায় আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে সতর্ক থাকার অঙ্গীকার করেছেন পঞ্চগড়-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ ইসমাঈল হোসাইনের খাস কামরায় সশরীরে উপস্থিত হয়ে তিনি এই অঙ্গীকার করেন। এ সময় জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আমিনুর ইসলামসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।
বিচারকের খাস কামরা থেকে বের হয়ে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, বক্তব্যে আমি বলেছিলাম, যারা ভোট দিবেন না, আমি তাদের নামের একটা তালিকা করবো। এই তালিকাতো থাকবেই। এই বক্তব্যের মাধ্যমে উসকানির অভিযোগে আমাকে নোটিশ করা হয়েছে। যে দুটি ধারায় নোটিশ দেওয়া হয়েছে, তা উসকানিমূলক বক্তব্যের পর্যায়ে পড়ে না। প্রার্থী হিসেবে আমার দায়িত্ব ভোটারদের ভোট দিতে আহ্বান করা। তারপরও যেহেতু আমাকে নোটিশ করা হয়েছে, তাই আমি এসেছি এবং ভবিষ্যতে আমি সতর্ক থাকার কথা বলেছি।
এর আগে জেলার দেবীগঞ্জ উপজেলার পামুলীতে এবং বোদা উপজেলার চন্দনবাড়ী এলাকায় পৃথক ভাবে নির্বাচনী সভায় অংশগ্রহণ করেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বক্তব্য প্রদান করায় মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড়-২ আসনের নৌকার প্রার্থী ও রেলমন্ত্রীকে তার কারণ দর্শানোর নোটিশ করে নির্বাচন অনুসন্ধান কমিটি।


এ ক্যটাগরির আরো খবর..