× Banner
সর্বশেষ
পাকিস্তানকে গোহারা হারালো বাংলাদেশ আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টির আভাস মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও বিশ্ব অর্থনীতির টালমাটাল পরিস্থিতি ১২ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে রাশিফল নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী

আগৈলঝাড়ায় ২শ ৪০ বছরের ঐতিহ্যবাহী মারবেল মেলা বন্ধ!

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১
ঐতিহ্যবাহী মারবেল মেলা

আগৈলঝাড়া প্রতিনিধিঃ পৌষ সংক্রান্তিতে গোসাই নবান্ন উৎসব উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহারে ঐতিহ্যবাহী ২শ ৪০বছরের পুরোনো ঐতিহ্যবাহী মারবেল মেলা এবছর বন্ধ!

পঞ্জিকা মতে, প্রতি বছর পৌষ সংক্রান্তির দিন গোসাই নবান্ন মহাউৎসবকে সামনে রেখে এই মারবেল খেলার মেলা অনুষ্ঠিত হয়ে আসলেও এবছর করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলতে গণসমাগম বন্ধের জন্য বৃহস্পতিবার অনুষ্টিত মারবেল খেলা বন্ধ ঘোষণা করেছেন আয়োজকরা। তবে মেলা বন্ধ হলেও প্রতি বছরের মতো এবছরও সোনাই চাঁদের প্রতিষ্ঠিত মন্দিরে বৈষ্ণব সেবা, হরিনাম সংকীর্ত্তন শেষে গোসাই নবান্ন উৎসব পালিত হচ্ছে। এবছর ছিল মেলার ১৪১তম বছর।

অনুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (নিওনেটোলজি) শিশু বিশেষজ্ঞ ডা. বিধান চন্দ্র (বিসি) বিশ্বাস ও মেলার উপদেষ্টা উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায় জানান, পৌষ সংক্রান্তিতে গোসাই নবান্ন ও মেলার আয়োজন করা হলেও এবছর করোনা মোকাবেলার কারণে গণমানুষের ভীড় এড়াতে বৃহস্পতিবারের মেলা বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে অন্যান্য ধর্মিয় আচার-অনুষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে প্রতিপালন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..