আগৈলঝাড়ায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা:   বরিশালের আগৈলঝাড়ায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলা সদরে র‌্যালী শেষে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সমন্বয়ক আবু সালেহ লিটন সেরনিয়াবাত, জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বখতিয়ার, উপজেলা আওয়ামীলীগ নেতা গিয়াস উদ্দিন মোল্লা, উপজেলা যুবলীগের সভাপতি সাইদুল সরদার, সহ-সভাপতি আব্দুল্লাহ লিটন, সাধারন সম্পাদক অনিমেষ মন্ডল, স্বেচ্ছাসেবকলীগ সাংগঠনিক সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, ইউপি চেয়ারম্যান বিপুল দাস, ছাত্রলীগের সাধারন সম্পাদক জাকির হোসেন পাইক, উপজেলা শ্রমিকলীগের সভাপতি এ্যাড.আবুল কাসেম সরদার, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা এয়ার ফারুক বখতিয়ার, হেমায়েত উদ্দিন সরদার, হালিমুজ্জামান হালিম, অমিয় চৌধরী প্রমুখ।

পরে দলীয় কার্যালয়ে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।