× Banner
সর্বশেষ
বাংলাদেশের প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু আজ জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস কর্মসংস্থানের জন্য ধারাবাহিক জিডিপি প্রবৃদ্ধি বজায় রাখা অপরিহার্য -শিল্পমন্ত্রী তেলবাহী জাহাজ থেকে ফি আদায় অবিলম্বে বন্ধ করতে হবে -ট্রাম্প আজ থেকেই সংরক্ষিত নারী আসনের বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ১৫ দিনের যুদ্ধবিরতিতে হরমুজে টোল নির্ধারণ ইরানের আজ ১০ এপ্রিল (২৬ চৈত্র ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ চৈত্র শুক্রবার (১০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থীদের জয় হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত -ধর্মমন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

আগৈলঝাড়ায় সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১৩১তম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

বরিশালের আগৈলঝাড়ায় ঐতিহ্যবাহী সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১৩১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।

আজ বুধবার সকালে উপজেলার সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বার্ষিক ক্রীড়ার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন সরদার, একাডেমীক সুপারভাইজার প্রাণ কুমার ঘটক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল হক, মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার, শিক্ষিকা লিওনি শিখা শিকদার, শাহানাজ পারভীন, উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক ছরোয়ার দাড়িয়া প্রমুখ।

দিনব্যপী বিদ্যালয়ের ৪ শতাধিক ছাত্র-ছাত্রী প্রতিযোগিতা মূলক ৫৫টি ইভেন্টে অংশগ্রহন করে। পরে ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।


এ ক্যটাগরির আরো খবর..