× Banner
সর্বশেষ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীকে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

আগৈলঝাড়ায় শিক্ষক-কর্মচারী কো-অপরেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
শিক্ষক-কর্মচারী কো-অপরেটিভ ক্রেডিট ইউনিয়ন

আগৈলঝাড়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপরেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (কাল্ব) এর ১৭তম বার্ষিক সাধারণ সভা ও মিউচ্যুয়াল বেনিফিষ্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয় হল রুমে সংগঠনের সভাপতি শিক্ষক শৈলেস চন্দ্র তপাদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাল্ব বরিশাল (ঘ) অঞ্চলের পরিচালক আ. মন্নান লোটাস।

সংগঠনের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক নিখিল সমদ্দারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা সমবায় অফিসার মো. আফজাল হোসেন, কাল্ব এর বরিশাল জেলা ব্যবস্থাপক মো. আউয়াল।

সাধারণ সভায় জানানো হয় সংগঠনের ৫০৭জন শিক্ষক-কর্মচারী সদস্যর বর্তমান মুলধন ২কোটি ২৫লাখ ৯৬হাজার ২শ ৮২টাকা। এরমধ্যে ঋণ বিতরন রয়েছে ৬লাখ ৫২হাজার টাকা। সভা শেষে র‌্যাফেল ড্র বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।


এ ক্যটাগরির আরো খবর..