আগৈলঝাড়ায় যুবকদের স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মান

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের করিম বাজার থেকে দপাইরপাড় রাস্তাটি এলাকার যুবকদের উদ্যেগে স্বেচ্ছাশ্রমে নির্মান কাজ করা হয়েছে।

উপজেলার দপাইরপাড় গ্রামের শঙ্কর বিশ্বাস, স্বপন বিশ্বাস জানান, উপজেলার রত্নপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের বারপাইকা গ্রামের করিম বাজার থেকে দপাইরপাড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল- কলেজ শিক্ষার্থীসহ শতশত লোকজন যাতায়াত করে। তাদের কাদা দিয়ে পায়ে হেটে চলাচল করতে হচ্ছে। এলাকার মানুষের দূর্ভোগের শেষ নেই। কোন মানুষ অসুস্থ্য হয়ে পড়লে বা গর্ভবতী মায়েদের নিয়ে পড়তে হচ্ছে মহাদুর্ভোগ। দীর্ঘ কয়েক বছর ধরে এই রাস্তায় কোন উন্নয়নের ছোয়া লাগেনি। বর্তমানে হিন্দু ধর্মের বড় উৎসব দুর্গাপুজায় মানুষের চলাচল করতে না পরায় এলাকার যুবকদের উদ্যেগে বৃহস্পতিবার থেকে বালু দিয়ে রাস্তা স্বেচ্ছাশ্রমে নির্মান করা হচ্ছে।

এ ব্যাপারে রত্নপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.আজিজুল ইসলাম সাংবাদিকদের বলেন, রাস্তাটি গুরুত্বপূর্ন হওয়ায় এলাকার শতশত লোকজন প্রতিদিন চলাচল করছে। আমি ইউনিয়ন পরিষদের সভায় রাস্তাটি পাকা করান জন্য একাধিকবার বলেছি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।