আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ জঙ্গী ও নাশকতা রোধে গণ সচেতনাতা বৃদ্ধি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে জঙ্গী বিরোধী অনুপ্রেরনা যোগাতে বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে র্যালি, আলোচনা সভা ও সমাবেশ করা হয়েছে।
আজ শনিবার উপজেলার ৩৯ টি মাধ্যমিক বিদ্যালয় ও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও জঙ্গী ও নাশকতা বিরোধী সমাবেশে যোগদান করে। বারপাইকা মাধ্যমিক বিধ্যালয়ের প্রধান শিক্ষক বাড়ৈর সভাপতিত্বে বক্তভ্য রাখেন রবিন্দ্রনাথ হালদার, প্রফুল্ল্য পান্ডে, রিপন শাহ প্রমুখ।
জোবারপাড় মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হরিদাস পান্ডের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষক নিখিল চন্দ্র সমদ্দার, প্রনব বৈদ্য, মাধরী রানী, শিশির কুমার বাড়ৈ প্রমুখ।
বাগধা স্কুল এন্ড কলেজে ম্যানেজিং কমিটির সভাপতি আবুল বাসার হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যক্ষ আঃ রহমান মিয়া, জুরান চন্দ্র সরকার, আকরাম উদ্দিন খান, মুক্তিযোদ্ধা আইউব আলী খান প্রমুখ।
বাটরা প্রেম চাদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বিজয় কৃষ্ণ রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন তমাল বিশ্বাস, জগদীস হালদার, রঞ্জিত রায়, পূর্নিমা মল্লিক প্রমুখ।
নাঘিরপাড় মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক বিভুতি ভুষন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন মোজাম্মেল হক হাওলাদার, জাকোব বাড়ৈ প্রমুখ।
বাগধা দাসপাড়া এস ই এস ডি পি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ভার প্রাপ্ত প্রধান শিক্ষক নিয়াজ মোর্শেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন মকবুল হোসেন ভাট্টি, কানাই লাল অধিকারী, ইউপি সদস্য ইউনুস বখতিয়ার প্রমুখ।