আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলা বিএনপির নেতাকর্মীদের মতামত ব্যতিত অত্যন্ত গোপণে ঢাকায় বসে ইঞ্জিনিয়ার সোবহান তার একক সিদ্ধান্তে কবির হোসেন তালুকদারকে বিএনপি’র উপজেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি করায় তৃনমূল বিএনপির নেতৃবৃন্দরা অসন্তোষ প্রকাশ করেছে, তৃনমূল বিএনপির নেতৃবৃন্দরা ওই সভাপতিকে বগি ‘আক্যামা’ সভাপতি বলে আখ্যায়িত করেছে।
২০০১ সালে নির্বাচনের দুদিন আগে যোগ দেওয়া কবির হোসেন তালুকদারকে সভাপতি করায় আবারো বিএনপিতে মতবিরোধ ও কোন্দল সৃষ্টি হয়েছে। ফলে ঘরের আগুনে বিএনপি জ্বলে তুষের আগুনের মতো পুড়ছে বলেও অভিযোগ উঠেছে।
এদিকে আগৈলঝাড়া স্থানীয় বিএনপির রাজনীনিতে নবীনদের দাপটে প্রবীণরা কোণঠাসা হয়ে উঠেছে, কেউ আবার রাজনীতি থেকে নিজেদের সরিয়ে নিয়ে স্বেচ্ছা নির্বাসনে রয়েছে।
তৃণমূল নেতাকমী সূত্রে জানাগেছে, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল লতিফ মোল্লার মৃত্যুর পর সভাপতির পদ শূন্য হয়।
উপজেলা বিএনপি’র ও তৃণমূল বিএনপি’র কোন বৈঠক ছাড়া ইঞ্জিনিয়ার সোবহান তার একক সিদ্ধান্তে কবির হোসেন তালুকদারকে বিএনপি’র উপজেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে জেলা বিএনপি কমিটির কাছে সুপারিশ করে তাকে সভাপতি করে।
কবির হোসেন তালুকদার উপজেলা বিএনপি’র কমিটির সিনিয়র সহসভাপতি পদাধিকার বলে সে ভারপ্রাপ্ত সভাপতি হবেন।
তৃণমূলের অভিযোগ, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল লতিফ মোল্লার মৃত্যুর পর সভাপতির পদ শূন্য হওয়ায় সিনিয়র সহসভাপতি কবির হোসেন তালুকদার সাংগঠনিক ভাবে উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি হবেন।
উপজেলা বিএনপি ভাপ্রাপ্ত সভাপতির জন্য জেলা বিএনপি কমিটি ও কেন্দ্রীয় বিএনপির কাছে অনুমোদন চাইবেন। উপজেলা বিএনপির সাথে আলোচনা ছাড়াই কবির হোসেন তালুকদার ইঞ্জিনিয়ার সোবাহানকে দিয়ে ঢাকা থেকে পাশ করিয়ে এনেছেন। ইঞ্জিনিয়ার সোবাহান অনেকটা জনবিচ্ছিন্ন হয়ে বিএনপিতে তার একক আধিপত্য ধরে রাখতে বশংবদ তৈরীর উদ্দেশ্যে তার অনুগত ও বির্তকিতদের নিয়ে তিনি বিএনপি করছে।
আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণার পায়তারা করছে। ফলে সাধারণ নেতাকর্মীদের মনে প্রশ্ন উঠেছে, বিএনপি কি তাহলে জনসমর্থন শূণ্য বগি ‘আক্যামা’ দলে পরিনত হয়েছে। আর যদি সেটা না হয় তাহলে একজন ব্যক্তি বিশেষের ইচ্ছোয় কি ভাবে একের পর এক কমিটি ঘোষণা করা হচ্ছে। তাহলে কি দলের নীতিনির্ধারনী বা হাইকমান্ড বলে কিছু নেই ব্যক্তি বিশেষ দলের সব।
একশ্রেণীর নবীন ও সুযোগসন্ধানী নেতাকর্মীর বিভিন্ন বির্তকিত কর্মকান্ডে দলের ভাবমূর্তি চরমক্ষুন্ন হচ্ছে ও সাধারণের মধ্যে বিএনপিকে নিয়ে নেতিবাচক মনোভাব তৈরী হচ্ছে। অথচ অধিকাংশ ক্ষেত্রে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এসব নেতাকর্মীদের স্থান দেয়া হয়েছে। যে কারণে আগৈলঝাড়ায় বিএনপি ঘরের আগুনে পুড়ে তুষের আগুনের মতো জ্বলছে। এসব কারণে তৃণমুল নেতাকর্মীদের মধ্যে ক্রমেই বাড়ছে ক্ষোভ ও অসন্তোষ, মতার অন্তরদদ্ব গ্রুপিং আর দলাদলি নিয়েও সৃষ্টি হয়েছে জটিলতা। বহুধারায় বিভক্ত হয়ে পড়েছে বিএনপির তৃণমুল নেতাকর্মীরা। আবার সেই সঙ্গে অবহেলিত থাকার অভিযোগ তুলেছেন প্রবীণ, তাগী, নিবেদিতপ্রাণ ও পরীতিরা। তাদের ওপর নবীন-বির্তকিত, প্রহণযোগ্যহীণ সুযোগসন্ধানীদের হস্তেেপর অভিযোগও রয়েছে।
এই অবস্থায় কবির হোসেন তালুকদারকে আগৈলঝাড়া বিএনপি’র সভাপতি করে বিএনপির ‘বগি’ ‘আক্যামা’ উপজেলা কমিটি ঘোষণা দেয়ায় পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। অর্থচ কবির হোসেন তালুকদার ২০০১ সালের নির্বাচনের কয়েকদিন আগে বিএনপিতে যোগ দেয়। সোবহানের সাথে যোগাযোগ করে বি এনপি’র সিনিয়র সহ-সভাপতি হয়েছিলো। আর এখন ভারপ্রাপ্ত সভাপতি হওয়ায় তৃনমূলে অশন্তোষ দেখা দিয়েছে। সব মিলিয়ে বিএনপিতে সবকিছু মিলে বিরাজ করছে বিস্ফোরণোম্মূখ পরিস্থিতি। যে কোন মুহুর্তে তা রুপ নিতে পারে প্রকাশ্যে সংঘাতে।
তৃণমূলের অভিযোগ, বিএনপির রাজনীতিতে খুব একটা প্রতিষ্ঠিত নয় বা কখনও সক্রীয়ভাবে বিএনপির রাজনীতি করেনি এমন বির্তকিত, গ্রহণযোগ্যহীণ ও সুযোগসন্ধানীদের দেয়া হয়েছে দলের গুরুত্বপূর্ণ পদে। এ নিয়েও ােভ রয়েছে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে।
আগৈলঝাড়া বিএনপির নেতৃত্বে যারা রয়েছেন, তাদের কারো বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অগ্নিসংযোগ, শিবির ক্যাডার ও তালিকাভুক্ত সন্ত্রাসী হওয়ায় তারা বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় দীর্ঘদিন এলাকা ছাড়া হয়ে ছিলেন। কিন্ত মহাজোট সরকার গঠনের পর পরই এরা এলাকায় এসে অবস্থান নিয়ে পেশী শক্তির বলে দলের নেতৃত্বে চলে আসেন। কিন্তু তৃণমুলে নেতাকর্মীরা এখনো বিষয়টি মেনে নিতে পারেননি বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
অপরদিকে আগৈলঝাড়া রাজনীতির মাঠে তৃণমুলে বিএনপির নিস্ক্রীয়তা ও গৃহবিবাদের অবসান না হওয়ায় বিএনপির কেন্দ্রীয় তেমন কোন কর্মসূচি পালন হচ্ছে না। স্থানীয় বিএনপির সুত্রগুলো বলছে, প্রবীণ ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের সঙ্গে বিএনপির ঘোষিত ‘বগি’ উপজেলা কমিটির সভাপতি কবির হোসেন তালুকদার হওয়ায় দুরুত্ব বাড়ছে, স্থানীয় বিএনপির রাজনীতিতে তিনি দিন দিন প্রায় একা হয়ে পড়ছেন।
বিএনপির কেন্দ্রীয় ও বিভিন্ন দলীয় কর্মসূচীতে তৃণমুল নেতাকর্মীদের কাছ থেকে তিনি তেমন সাড়া পাচ্ছেন না। বিএনপির প্রবীণ, ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের সঙ্গে তার দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করেছে। স্থানীয় বিএনপির সিনিয়র নেতাকর্মীদের অধিকাংশ তাকে ত্যাগ করেছেন, পাশাপাশি এলাকার সাধারণ নেতাকর্মীদের একটি বড় অংশও মূখ ফিরিয়ে নিয়েছে। সেই সঙ্গে চরম সঙ্কটে পড়েছে তার রাজনৈতিক ক্যারিয়ার। সবকিছু মিলে তিনি চরম বে-কায়দায় রয়েছেন ফলে তার নেতৃত্ব টিকিয়ে রাখাই হয়ে পড়েছে কঠিন। তার রাজনৈতিক ক্যারিয়ার ও নেতৃত্ব এখন ঝুঁকির মূখে বলে স্থানীয় বিএনপির দায়িত্বশীল একাধিক সুত্র নিশ্চিত করেছে।
সাংগঠনিক ভাবে দলকে না গুছিয়ে কয়েকজন ক্যাডার নিয়ে একাই কাজ করছে। তার এই রাজনৈতিক অদূরদর্শিতা ও দেউলিয়াত্ত্ব নিয়ে খোদ বিএনপিতেই সমালোচনার ঝড় বইছে। একাকি বিএনপির ঘোষিত সভাপতি’র প্রতি অনাস্থা জানিয়ে দলের হাই কমান্ডে লিখিত অভিযোগ করবেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
এ ব্যাপারে আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব বলেন, এভাবে নেতাকর্মীদের মতামত ব্যতিত একা একা কমিটির সভাপতি হওয়ায় বিএনপিতে ফের নতুন করে দলীয়কোন্দল ও গৃহবিবাদ সৃষ্টি হয়েছে। তিনি সকলের মতামতের ভিত্তিতে উপজেলা কমিটি গঠনের জন্য দলের হাইকমান্ডের জরুরী হস্তপে কামনা করেছেন।
আগৈলঝাড়া উপজেলা বিএনপি’র নেতা আবুল মোল্লা জানান, উপজেলা বিএনপি এখনো কোন সিদ্ধান্ত করেনি। ইতিমধ্যে তিনি(কবির হোসেন তালুকদার) কিভাবে ভারপ্রাপ্ত সভাপতি হলেন তা আমার জানা নাই।
এব্যাপারে আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আফজাল হোসেন শিকদার বলেন, উপজেলা বিএনপির মতামত ছাড়া কিভাবে ভারপ্রাপ্ত সভাপতি হলেন তা আমার জানা নেই। তিনি কমিটির সিনিয়র সহ-সভাপতি। তিনি কি ভাবে দলের সিনিয়র নেতৃবর্গ ছাড়া প্রেসকাবে মত বিনিময় করেন তা আমার জানা নেই।
এব্যাপারে আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন লাল্টু বলেন, তৃনমূল বিএনপি এই পকেট কমিটি মানতে নারাজ। তিনি প্রয়োজনে সকলের মতামতের ভিত্তিত্বে নতুন কমিটি গঠনের দাবি করেছেন।
এব্যাপারে উপজেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন তালুকদার বলেন, কেন্দ্রীয় নেতারা আমাকে দিয়েছে তৃনমূল নেতারা কে কি বললো তাতে আমার কিছু যায় আসেনা।



