প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আগৈলঝাড়ায় সমাবেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আগৈলঝাড়ায় সমাবেশ

রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ প্রকাশ্য জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বরিশালের আগৈলঝাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

আজ সোমবার সকালে বিক্ষোভ মিছিলটি উপজেলা আওয়ামী কার্যলয় থেকে বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারো দলীয় কার্যলয়ে গিয়ে শেষ হয়। পরে প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির সমুচিত জবাব দেওয়া হবে। দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় রাজপথে প্রস্তুত আছে আওয়ামী লীগ। এ সময় হত্যার হুমকিদাতাকে দ্রুত গ্রেপ্তার ও  শাস্তি দাবি জানানো হয়।

উক্ত সমাবেশে আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সম্পাদক আবু সালেহ্ মোঃ লিটন সেরনিয়াবাত, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মী সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।