আগৈলঝাড়ায় প্রতিবন্ধী নারী ও সক্ষম দম্পতিদের জন্য পরিবার পরিকল্পনা এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য পরিসেবা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা:   বরিশালের আগৈলঝাড়ায় বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে প্রতিবন্ধী নারী ও সক্ষম দম্পতিদের জন্য পরিবার পরিকল্পনা এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য পরিসেবা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষন হল রুমে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার পরিচালক বদিউল আলম বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আরএমও ডাঃ বখতিয়ার আল মামুন, মেডিকেল অফিসার ডাঃ তানভীর আহম্মেদ, স্যানেটারী ইন্সেপেক্টর সুকলাল শিকদার, প্রধান সহকারী কাম হিসাব রক্ষক মোঃ মিজানুর রহমান শিকদার, প্রধান সহকারী প্রেমানন্দ দাস, এক্সরে টেকনিশিয়ান পরিমল মৃধা প্রমুখ।

সভায়  প্রতিবন্ধী নারী ও সক্ষম দম্পতিদের জন্য পরিবার পরিকল্পনা এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে আলোচনা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।