× Banner
সর্বশেষ
হাসপাতাল থেকে রোগী ভাগানো দালাল চক্র ও সিজার বাণিজ্য স্থায়ীভাবে বন্ধ হবে: স্বাস্থ্যমন্ত্রী পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়া সরকারের প্রধান অগ্রাধিকার: মীর শাহে আলম বাঘ রক্ষা মানেই সুন্দরবনের প্রতিবেশ সুরক্ষা: পরিবেশ মন্ত্রী দেশেই উন্নত চিকিৎসায় বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে: ডা. এ জেড এম জাহিদ হোসেন যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে শৈলকুপার তিন কিশোরীর সাফল্য নগদ বিক্রি নিয়ে গুজব ভিত্তিহীন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা বহাল থাকবে: ফকির মাহবুব আনাম জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী; গর্ভের সন্তান নষ্টের অভিযোগ আন্দোলনে একদিনও দেখিনি, অথচ জুলাইয়ের হোতা হয়ে উঠেছিল – সেতুমন্ত্রী পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

আগৈলঝাড়ায় নাশকতা মামলায় বিএনপি নেতা লুৎফর ভাট্টি গ্রেফতার

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
agailjhara

বরিশালের আগৈলঝাড়ায় সরকার বিরোধী নাশকতা মামলায় অন্যতম আসামী বিএনপি নেতা লুৎফর ভাট্টিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় তাকে গ্রেফতারের পর বৃহস্পতিবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।

থানার ওসি (তদন্ত) মো. জহিরুল ইসলাম জানান- বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলার এজাহার নামীয় ১২নং আসামী দক্ষিন বাগধা গ্রামের মোহম্মদ ভাট্টির ছেলে ও বাগধা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক সদস্য লুৎফর ভাট্টিকে (৫০) বুধবার সন্ধ্যায় উপজেলার বাগধা ইউনিয়নের মঠবাজার এলাকা থেকে অভিযান চালিয়ে মামলার তদন্তকারী অফিসার এসআই মিল্টন মন্ডল গ্রেফতার করেছে।

গত ২ নভেম্বর বিএনপির ডাকা হরতালের সমর্থনে পয়সারহাটে আওয়ামী লীগ উন্নয়ন ও শান্তি সমাবেশ করে সন্ধ্যায় ফেরার পথে আসামীর পয়সা ব্রীজের পাশে সড়কের উপর গাছ ফেলে, টায়ারে আগুন জলিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে রাস্ট্র বিরোধী নাশকতা সৃষ্টি করে আসামীরা। পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র ও দুটি ককটেল উদ্ধার করে।

ওই ঘটনায় বাকাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম পাইক বাদী হয়ে বিএনপি, যুবদল, ছাত্রদলের ২৪জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০/৬০জনকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে ওই রাতেই মামলা দায়ের করেন।


এ ক্যটাগরির আরো খবর..