আগৈলঝাড়ায় দুঃস্থদের মাঝে চাল বিতরন

আগৈলঝাড়া প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগৈলঝাড়ার বাগধা ইউনিয়ন পরিষদ থেকে গরীব দুস্থঃদের মাঝে চাল বিতরন করেছে। রবিবার সকালে বাগধা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে চেয়ারম্যার আমিনুল আসলাম বাবুল ভাট্টি চাল বিতরন করেন।

ইউনিয়নের ৯৬০ পরিবারকে ১০ কেজি করে চাল বিতরন করা হয়। চাল বিতরন পূর্ব আলোচনায় চেয়ারম্যান বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুঃস্থ পরিবারের সহায়তার জন্য ইতিমধ্যে ১০/- কেজি দরে চাল বিক্রি চালু করেছেন। আমরা সবাই মিলে সরকারকে সহায়তা করলে দ্রুত দেশের সার্বিক অগ্রগতী সম্প্রসারিত হবে।  এ সময় ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।