× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ মহান মুক্তিযুদ্ধে ১১টি সেক্টরে ১৬ বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপন পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

আগৈলঝাড়ায় জলাতঙ্কে আক্রান্ত হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

admin
হালনাগাদ: শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় জলাতঙ্কে আক্রান্ত হয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। হাসপাতাল ও মৃতর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ও উত্তর শিহিপাশা গ্রামের বাবুল হাওলাদার এর ছেলে নয়ন হাওলাদারকে (১৫) গত তিন মাস পূর্বে কুকুরে কামড় দেয়।

নয়নের পরিবার তাকে কোন ডাক্তারী চিকিৎসা না দিয়ে গ্রাম্য টোটকা চিকিৎসা করায়। পর্যায়ক্রমে নয়ন অস্বাভাবিক আচরন করতে শুরু করে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে গুরুতর অসুস্থ অবস্থায় নয়নকে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. বকতিয়ার আল মামুন তাকে জলাতঙ্ক রোগী হিসেবে ভর্তি করান।

নয়নের অবস্থার অবনতি হলে ডা. মাহাবুব হাসান তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করের। রোগীর স্বজনেরা বরিশাল নেয়ার পথে নয়নের মৃত্যু হয়।


এ ক্যটাগরির আরো খবর..