× Banner
সর্বশেষ
বেনাপোল স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনা: নিহতের পরিবার ও আহতকে সহায়তা দিলেন বিএনপি নেতা আবু তাহের ভারত যশোর-বেনাপোল মহাসড়কের দু’পাশ দখলমুক্ত করতে ঝিকরগাছা প্রশাসনের ৭ দিনের আলটিমেটাম ঝিকরগাছায় নবাগত ইউএনও সাফফাত আরা সাঈদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় নির্বাচনে ব্যবহৃত চুরি হওয়া সিসি ক্যামেরা উদ্ধার: আটক ২ বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’ সাপাহারে বারি মিষ্টিআলু-১৭ জাতের ফলাফল প্রদর্শনী সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: দীপেন দেওয়ান দেশে আন্দোলন শুরু হয়ে গেছে -জামায়াতে আমির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার

আগৈলঝাড়ায় খ্যাতিমান ক্রীড়া ব্যক্তিত্ব ও আওয়ামীলীগ নেতা ফণি ভূষণ কর্মকারের স্মরণ সভা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ  বরিশালের আগৈলঝাড়া উপজেলার খ্যাতিমান ক্রীড়া ব্যক্তিত্ব ও গৈলা কবি বিজয় গুপ্তের মনসা মন্দির সংরক্ষণ ও উন্নয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক এবং গৈলা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ফণি ভূষণ কর্মকারের স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার গৈলা কবি বিজয় গুপ্তের মনসা মন্দিরের নাট মন্দিরে তারক চন্দ্র দে’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আঃ রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট মুক্তিযোদ্ধা অজয় দাশগুপ্ত, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আফজাল হোসেন, বরিশাল শিক্ষক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা দাশগুপ্ত আশিষ কুমার, সুপ্রিম কোর্টের ডেপুটি এ্যাটর্নি জেনারেল এ্যাড. অমিত দাশগুপ্ত, মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার, গৈলা ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম টিটু, গৈলা ইউপি সাবেক চেয়ারম্যান দুলাল দাশগুপ্ত, সাবেক ভাইস চেয়ারম্যান জসীম সরদার, গৈলা ইউপি সাবেক চেয়ারম্যান আবুল হোসেন লাল্টু, কারিতাস বাংলাদেশের বরিশাল আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস  বেপারী, কবির তালুকদার, কমল কর্মকার, সুমন কর্মকার। উল্লেখ্য, সরকারি গৈলা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক, সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত
অফিস সহকারী, সাবেক ক্রীড়াবিদ ফণি ভূষণ কর্মকার ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন।


এ ক্যটাগরির আরো খবর..