আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা: বরিশালের আগৈলঝাড়ায় গবাদী পশু, পোল্টি ও মৎস্য খামারিদের নিয়ে পাবলিক প্রাইভেট পার্টনারশীপের প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ে প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. বক্তিয়ার উদ্দিনের সভাপতিত্বে লোকাল এ্যাগ্রি বিজনেস নেটওয়ার্ক প্রোগ্রাম এর আওতায় পিপিআই প্রকল্পের আয়োজনে গবাদী পশু, পোল্টি ও মৎস্য খামারিদের নিয়ে প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন এসিআই গোদরেজ এ্যাগ্রোভেট কর্মকর্তা ডা. শোভন হালদার, সার্ভিস অফিসার মোহাম্মদ আলী, উপজেলা ফেসিলেটর শিব শংকর চক্রবর্তী, পিপিআই কমিটির সাধারণ সম্পাদক মো. শিপন হোসেন পাইক, খামারী সৈকত সরকার, মিঠু হোসেন, সুরেশ ঢালী, বীরেন দাস প্রমুখ।