× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

আগৈলঝাড়ায় কুচিয়া মাছ চাষ প্রদর্শনী প্রকল্পে আশার আলো

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ জুন, ২০১৭

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ  বাংলাদেশের নির্বাচিত এলাকায় কুচিয়া ও কাকড়া চাষ গবেষনা প্রকল্পের আওতায় বরিশালের আগৈলঝাড়া মৎস্য অধিদপ্তরের পরিচালনায় কুচিয়া মাছ প্রদর্শনী প্রকল্পে আশার আলো দেখা দিয়েছে। প্রাথমিক পর্যায় ৩টি প্রদর্শনী খামারে একুয়া কালচার পদ্ধতিতে চাষ শুরু হয়।

সরেজমিন উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিণ শিহিপাশা গ্রামের মিন্টু চন্দ্র দাসের কুচিয়া মাছ প্রদর্শনী খামারে গিয়ে দেখা যায় খামারের ভিতরে ছোট মড় গর্ত। চাষী মিন্টু জানান এই গর্তের মধ্যেই লুকিয়ে আছে কুচিয়া মাছ। এছাড়া খামারের ভিতরে কুচরিপানার হুলোর সাথে কুচিয়া মাছের ছোট ছোট বাচ্ছা কিলবিল করতে দেখা যায়। বাকাল ইউনিয়নের বড়মগড়া গ্রামের লিটন মধুর খামারে প্রচন্ড খর তাপে কিছু কুচিয়া মারা গেলেও সম্প্রতি বৃষ্টি হওয়ায় কুচিয়া বাচ্চা দিচ্ছে। একই ভাবে বাগধা ইউনিয়নের জোবারপাড় গ্রামের মনি শংকরের খামারেও কুচিয়ার বাচ্চা দিয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রোজিনা আক্তার সহ তার সহ কর্মিরা প্রায় সরেজমিন কুচিয়া মাছের খামার পরিদর্শনে গিয়ে দেখভাল করছেন।

রোজিনা আক্তার জানান চাষীদের মধ্যে আরো খামার বাড়াতে পারলে প্রাকৃতিক ভাবে আহরন করা কুচিয়া মাছের সাথে প্রকল্পের কুচিয়া রপ্তানী করে বেশি সফালতা পাওয়া যাবে। উল্লেখ্য চিন, জাপান, থাইল্যান্ড, কোরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে কুচিয়া মাছ রপ্তানীর কাজে নিয়োজিত শতশত শ্রমিক আগৈলঝাড়া ও পাশ্ববর্তী উপজেলার বাসিন্দা। দীর্ঘনি যাবত দেশের বিভিন্ন স্থান থেকে কুচিয়া মাছ আহরন, চাষ এবং রপ্তানী কাজে নিয়োজিত থেকে ভাগ্যের পরিবর্তন  এনেছে তারা।


এ ক্যটাগরির আরো খবর..