আগৈলঝাড়া প্রতিনিধিঃ কুচিয়া ও কাকড়া চাষ করে মৎস্য চাষিদের সাবলম্বী করার জন্য এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বরিশালের আগৈলঝাড়ায়।
উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ন্যাশনাল সার্ভিসের অংশ গ্রহণকারী প্রায় ১০০ যুবক-যুবতীদের নিয়ে শুক্রবার সকালে উপজেলা সদরে বিএইচপি এ্যাকাডেমীর হল রুমে দিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় কুচিয়া ও মৎস্য চাষের বিভিন্ন দিক তুলে আলোচনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রোজিনা আকতার, মোঃ গিয়াস উদ্দিন, সাংবাদিক প্রবীর বিশ্বাস ননী, আমিনুল ইসলাম, দিপঙ্কর বাড়ৈ, সঞ্জয় কুমার রায়।