আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা: বরিশালের আগৈলঝাড়া উপজেলা বর্ষিয়ান আওয়ামীলীগনেতা হাজী মোঃ নুরুল হক মোল্লা (৭০) পরলোকগমন করেছেন। রবিবার সকালে খুলনায় তার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মৃত্যুবরন করেন। মৃত্যুকালে স্ত্রী, ১ পুত্র, ১ কন্যা ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। নুরুল হক মোল্লার মৃত্যুতে বরিশাল ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ, বরিশাল ২ আসনের সাংসদ সদস্য এডভোকেট তালুকদার মোঃ ইউনুস ও আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। রবিবার যোহর বাদ আগৈলঝাড়া উপজেলা কেন্দ্রিয় জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এসময় মরহুমের কফিনে ফুলের শ্রদ্ধা জানান সংসদ আবুল হাসানাত আবদুল্লাহ, সাংসদ এডভোকেট তালুকদার মোঃ ইউনুস, গৌরনদী পৌরসভার মেয়র হারিচুর রহমান হারিচ সহ নেতৃবৃন্দ। বিকালে উপজেলার রাজিহার গ্রামের নিজ বাড়ীতে পারিবারিক গোরস্থানে মরহুমের মরদেহ দাফন সম্পন্ন করা হয়েছে।





