× Banner
সর্বশেষ
এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান আজ শনিবার (১৮ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা

আগৈলঝাড়ার পশ্চিম মোল্লাপাড়ায় ঘুড়ি উৎসব উদযাপন।

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১৬

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ বাংলা ১৪২৩ বর্ষ বরন ও শ্রী শ্রী মা কালী ও শীতলা মায়ের পুজা উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় ঘুড়ি উৎসব উদযাপন করা হয়েছে।
বুধবার বিকালে উপজেলার রতœপুর ইউনিয়নের পশ্চিম মোল্লাপাড়ায় (খেজুরবাড়ী) ঘুড়ি উৎসবের সুচনা করেন গৌরনদী পৌরসভার মেয়র হারিচুর রহমান হারিচ।

এসময় তার সাথে রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দু উপস্থিত ছিলেন। উল্লেখিত স্থানে দু’শত বছর পূর্ব থেকে পুজা উপলেক্ষে মেলায় ঘুড়ি উড়ানো হলেও এবছর প্রথম আনুষ্ঠানিক ভাবে ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়।

ঘুড়ি উৎসব উদযাপন কমিটির সভাপতি সাংবাদিক প্রবীর বিশ্বাস ননী জানান, গ্রাম বাংলার চিরায়িত ঐতিহ্যকে ধরে রাখতে ও বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে এ আয়োজন।

উৎসবে অর্ধশতাধিক প্রতিযোগি চিল ঘুড়ি, পতেঙ্গা , মানব, সর্প, জের ঘুড়ি সহ বিভিন্ন রকমের ঘুড়ি নিয়ে অংশগ্রহন করেন। বিজয়ীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন উজিরপুরের বিলগাববাড়ি গ্রামের অলোক হালদার, দ্বিতীয় পশ্চিম মোল্লাপাড়ার রবি হালদার, তৃতীয় নাগার গ্রামের অনাদি বল্লভ।


এ ক্যটাগরির আরো খবর..