× Banner
সর্বশেষ
মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র‌্যাবের বিশেষ টহল উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না – উপদেষ্টা ফরিদা আখতার

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

আগৈলঝাড়া ও গৌরনদীতে প্রতীক পেয়েই প্রচারনায় প্রার্থীরা

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
প্রতীক পেয়েই প্রচারনায় প্রার্থীরা

তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে জেলার আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলার প্রতিদ্বন্ধি প্রার্থীরা প্রতীক পাওয়ার পর গত দুইদিনে প্রচারনার মাধ্যমে মাঠ সরগরম করে রেখেছেন।

১৩ মে নির্ধারিত দিনে প্রার্থীদের মাঝে লটারীর মাধ্যমে প্রতীক বরাদ্দের পর ওইদিন বিকেল থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারনায় মাঠে নেমেছেন।

মঙ্গলবার দুপুরের পর থেকে দুটি উপজেলায় শুরু হয়েছে প্রার্থীদের পক্ষে মাইকিং। এসময় প্রার্থী ও তাদের প্রতীকের পক্ষে রেকর্ডিং করা বিভিন্ন শিল্পীর গান বাজিয়ে ভোটারদের আকৃষ্ট করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলা পরিষদে চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত (আনারস) এবং যতীন্দ্র নাথ মিস্ত্রী (দোয়াত কলম) প্রতীক পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে রফিকুল ইসলাম তালুকদার (উড়োজাহাজ), জসীম উদ্দিন সরদার (মাইক), সবুজ আকন (টিউবওয়েল), সাহাবুদ্দিন মোল্লা (তালা), সঞ্জয় বাড়ৈ (চশমা)।

নারী ভাইস চেয়ারম্যান পদে মলিনা রানী রায় (প্রজাপতি), হাফিজা ইয়াসমিন (ফুটবল), পবিত্র রানী রায় (কলস), মনিকা সরকার (হাঁস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধীতা করছেন।

আগৈলঝাড়ার পাঁচটি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৩৪ হাজার ১৩৩ জন। মোট ভোট কেন্দ্র ৬০টি।

গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী সৈয়দা মনিরুন নাহার মেরী লটারীর মাধ্যমে পেয়েছেন আনারস প্রতীক। প্রতিদ্বন্ধী প্রার্থী মনির হোসেন মিয়া (কাপ-পিরিচ) ও হারিছুর রহমান (মোটর সাইকেল)।

ভাইস চেয়ারম্যান প্রার্থী নরুজ্জামান ফরহাদ মুন্সী (টিউবওয়েল), জামাল হোসেন গোমস্তা (মাইক)। নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট সাহিদা আক্তার (হাঁস), শিপ্রা রানী বিশ্বাস (ফুটবল) ও আইরিন আক্তার শিল্পী (কলস) প্রতীক নিয়ে প্রচারনা চালাচ্ছেন।

গৌরনদীর সাতটি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৭৩ হাজার ৫৪৮ জন। মোট ভোট কেন্দ্র ৬৯টি। তৃতীয় ধাপের নির্বাচনে আগামী ২৯ মে ভোটগ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..