আগৈলঝাড়ার গাছে গাছে আমের মুকুলের মৌ মৌ গন্ধে চাষীদের মুখে হাসি

শীতের বিদায়ী ঘণ্টর মধ্যে ঋতু রাজ বসন্তের আগমনী বার্তায় প্র্রকৃতি সেজেছে নতুন রূপে। আগুন ঝরা ফাগুনের আহŸানে বরিশালের আগৈলঝাড়ায় গাছে গাছে ভরে গেছে নয়নাভিরাম আমেন মকুলে আমের মুকুলের মনকাড়া ঘ্রাণ। সুমিষ্ট সুবাস আলোকিত করে তুলছে মানুষের হৃদয়। শীতের দাপট কমে আসায় এবছর আম গাছে আগাম ফুল এসেছে, মুকুলে মৌ-মাছির দল ঘুরে বেড়াচ্ছে গুনগুন শব্দে। ছোট পাখিরাও মুকুলে বসেছে মনের আনন্দে।

বর্তমান আবহাওয়া আরও কয়েকদিন অব্যাহত থাকলে মৌসুমী ফল আমের উৎপাদন প্রায় দ্বিগুন হবে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা পিযুষ রায়।

তিনি বলেন, উপজেলার বিভিন্ন স্থানে বানিজ্যিকভাবে আম চাষ করা চাষীরা মুকুলে ঔষধ প্রয়োগ করে মুকুল ঝড়ে পড়া রোধ করে পোকা দমনের চেষ্টা করছেন। এ বছর শীত কম হওয়ায় এবং ফাল্গুনের আগেই কুয়াশা কেটে যাবার সম্ভাবনায় সকল গাছেই আগাম ও বেশী মুকুল ধরেছে।

আগের তুলনায় এলাকায় বেড়েছে আমের বাগান ও চাষ। বাড়ি আঙ্গিনাসহ এলাকায় ব্যক্তিগত বাগানের পাশাপাশি বন বিভাগের উদ্যোগে সরকারী অফিস, বিভিন্ন সড়কের পার্শ্বে, শিক্ষা প্র্রতিষ্ঠানসহ ফাঁকা জায়গায় সারিবদ্ধভাবে লাগানো গাছে আমের মুকুলের ঘ্রাণে এখন চারদিক মৌ মৌ করছে।

তিনি আরও জানান, ৯৯ ভাগ মুকুলে কোন গুটি হয়না। তারপরেও পোকার আক্রমন থেকে মুকুল এ্যানথ্রাকনোজ রোগ দেখা দেয়ার সম্ভাবনায় আমের মুকুলে ঔষধ প্রয়োগ করে চাষিরা এবছর ভাল ফলন পাবার আশাবাদী তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।