× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

গৌরনদী প্রতিনিধি

আগৈলঝাড়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মাতৃ পূজা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
দুর্গোৎসব উপলক্ষে মাতৃ পূজা

বরিশলের আগৈলঝাড়ার পূর্ব গোয়াইল গ্রামে মুকুল ভদ্রের বাড়ীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মাতৃ পূজা বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। ইন্টারন্যাশনাল শ্রী শ্রী হরি -গুরুচাঁদ মতুয় মিশনের পরিচালনায় অষ্টমী তিথিতে বাংলাদেশ সহ পৃথিবীর অন্যান্য দেশে ঠাকুরের প্রস্তাবিত মাতৃ পূজায় ধুপ, প্রদীপ, ফুল, চোখের জল ও পিতা মাতার মুখে মিষ্টি প্রসাদ দিয়ে সন্তানেরা তার জীবন্ত পিতা মাতাকে পূজা দেয়। জীবন্ত পিতা মাতার পূজা পরিচালনা করেন মতুয়া বিশ্বনাথ বিশ্বাস ও মতুয়া রনজিত কবিরাজ।

অনুষ্ঠানে আলোচক ছিলেন ইন্টারন্যাশনাল শ্রী শ্রী হরি গুরুচাঁদ মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটির কার্য্কারি সভাপতি মতুয়া ডাঃমনীষ চন্দ্র বিশ্বাস,ঢাকা পূর্ণব্রহ্ম শ্রীশ্রী হরিচাঁদ মম্দিরের সহ সভাপতি মতুয়া রতন মন্ডল,
ইন্টারন্যাশনাল শ্রী শ্রী হরি গুরুচাঁদ মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি মতুয়া কেশব হালদার , বাংলাদেশ কমিটির যুগ্ম সম্পাদক মতুয়া বিধান বাড়ৈ, অাগৈলঝাড়া উপজেলা কমিটি সম্পাদক মতুয়া সোহাগ বিশ্বাস, সঞ্জিত কুমার সাহা ও অন্যান্য ভক্তরা। শেষে অনুষ্ঠানে ভক্তদের মাঝে প্রসাদ প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..