× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

আঞ্চলিক প্রতিনিধি

আগৈলঝাড়ায় বিদ্যালয়ের উন্নয়ন কাজে শিক্ষকের কাছে চাঁদার দাবিতে হামলা

Kishori
হালনাগাদ: শনিবার, ১০ মে, ২০২৫
চাঁদার দাবিতে হামলা

বরিশালের আগৈলঝাড়া রতœপুর ইউনিয়নের চাউকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাট উন্নয়ন কাজে সরকারি বরাদ্দকৃত টাকা থেকে ওই বিদ্যালয়ের শিক্ষক ও বাস্তবায়ন কমিটির সদস্য সচিবের কাছে একই এলাকার প্রভাবশালী নুর আলম শুক্রবার সন্ধ্যায় চাঁদার দাবি করে। ওই শিক্ষক চাঁদা দিতে অস্বীকার করলে রাত ৯টার দিকে মারধর করে। আহত শিক্ষককে স্থানীয় লোকজন উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। এঘটনায় শনিবার রাতে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় ও মামলাসূত্রে জানা গেছে, উপজেলার রতœপুর ইউনিয়নের চাউকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাট ও উন্নয়ন কাজের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ১ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ দেন। ওই কাজের প্রকল্প বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান করা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসনেহেনা এবং সদস্য সচিব করা হয় সহকারী শিক্ষক মো. আবুল কালাম মৃধাকে।

বরাদ্দ পাবার পর থেকেই চাউকাঠি গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে প্রভাবশালী নুর আলম হাওলাদার বরাদ্দকৃত টাকা থেকে সদস্য সচিবের কাছে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে শুক্রবার রাতে চাউকাঠি বাজারের কাওছারের দোকেনের সামনে নুর আলম হাওলাদার ওই সহকারী শিক্ষক মো. আবুল কালাম মৃধাকে হামলা চালিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা গুরুতর আহত শিক্ষককে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসনেহেনা বাদী হয়ে নুর আলমকে আসামী করে শনিবার রাতে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেন।

এবিষয়ে প্রধান শিক্ষক হাসনেহেনা সাংবাদিকদের জানান, চাঁদাবাজ নুর আলম আমার শিক্ষককে মারধর করে গুরুতর আহত করেছে। আমি বাদী হয়ে নুর আলমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছি।

থানা অফিসার ইন চার্জ (ওসি) মো. অলিউর ইসলাম বলেন, শিক্ষকের উপর হামলার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করা হবে। অভিযুক্তকে গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..