× Banner
সর্বশেষ
মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র‌্যাবের বিশেষ টহল উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না – উপদেষ্টা ফরিদা আখতার

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

আগৈলঝাড়ায় অনুষ্ঠিত হলো ওড়াকান্দির পূণ্য বারুণী স্নানোৎব ও মেলা

Kishori
হালনাগাদ: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
ওড়াকান্দির পূণ্য বারুণী

গোপালগঞ্জ জেলার ওড়াকান্দি ধামের আন্তর্জাতিক মতুয়া মিশনের পুণ্য বারুণী স্নানের ন্যায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন স্থানে মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শনিবার স্নোনাৎসব অনুষ্ঠিত হয়েছে। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মতুয়া শিষ্য, ভক্ত ও অনুসারীরা এই পূণ্য তিথিতে বারুণী স্নান সম্পন্ন করেছেন।

পঞ্জিকা মতে, শনিবার ভোরে এই স্নানোৎসব অনুষ্ঠিত হয়। এর আগে স্নান ঘাট সংলগ্ন স্থাপিত হরি মন্দিরে চলে দিন ব্যাপি হরি নাম উৎসব, প্রসাদ বিতরণ করা হয়। উৎসবকে ঘিরে বসেছে বিভিন্ন স্থানে মেলা। ওড়াকান্দি যেতে না পরা মতুয়া ভক্তরা এই সময়ের মধ্যে পাপ মোচন ও অভিষ্ট লক্ষ্য পুলনের আশায় পূণ্য স্নান সম্পন্ন করেছেন।

আগৈলঝাড়া উপজেলার এই ঐতিহ্যবাহী পূণ্য স্নান উৎসব অনুুষ্ঠিত হয়েছে। পুণ্য স্নানের স্থান গুলোর মধ্যে অন্যতম রাজিহার ইউনিয়নের কৃষ্ণেরপাড়, দর্জিরপাড়, রামানন্দেরআঁক, রাংতার গঙ্গাস্নান নামক স্থান, গৈলার পশ্চিম সুজনকাঠি, লালু শিকারীর বাড়ি, রতœপুরের তালের বাজার অন্যতম। স্নান উৎসবকে কেন্দ্র করে উল্লেখিত স্থানেবসেছে গ্রামীণ মেলা।

প্রসংগত, শ্রী হরিচাঁদ ঠাকুর ১৮১২ খ্রিস্টাব্দের ১১ মার্চ এবং ১২১৮ বঙ্গাব্দের ২৯ ফাল্গুন, বুধবার মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ওড়াকান্দির পার্শ্ববর্তী সফলাডাঙা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম যশোমন্ত ঠাকুর এবং মাতার নাম অন্নপূর্ণা দেবী।


এ ক্যটাগরির আরো খবর..