× Banner
সর্বশেষ
আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়, জামায়াত সেক্রেটারিকে স্পিকার তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে -ববি হাজ্জাজ মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে পানিসম্পদ মন্ত্রীর সাথে সাথে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

আগে ভাবুন তারপর প্রযুক্তি পণ্যের বক্স ফেলুন

admin
হালনাগাদ: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: বেশিরভাগ ক্ষেত্রে আমরা পণ্য আর পণ্যের আনুসঙ্গিক জিনিস রেখে বাক্সটিকে ফেলে দেই। কিন্তু এই বাক্স পরবর্তীতেও আপনার জন্য জরুরি হতে পারে। জেনে নেই ফেলে দেয়ার আগের প্রশ্ন গুলো:

আপনি কি পণ্যটি ফেরত দেয়ার সময় অতিক্রম করে ফেলেছেন
অনেক প্রতিষ্ঠান পণ্য ফেরত দেয়ার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেয়। সেক্ষেত্রে পণ্যটি ফেরত দেয়ার জন্য বাক্সটিও জরুরি। কিছু কিছু প্রতিষ্ঠান যেমন বেস্ট বাই বাক্স ছাড়াও ফেরত নেয়। কিন্তু বাক্স সহ ফেরত দিলে নতুন পণ্যটি পেতে সুবিধা হয়।

আপনি কি নতুন প্রযুক্তি পণ্য কেনার সময় পুরনোটি বিক্রি করতে চান
দ্রুত প্রযুক্তি পরিবর্তনের ক্ষেত্রে মোবাইল, ট্যাব, ল্যাপটপ ও বদলে যায় খুব দ্রুত। এসব ক্ষেত্রে পুরাতন ডিভাইসগুলো বিক্রি করে দেয়াটাই বুদ্ধিমানের কাজ হয়। আপনার পণ্যটি যে কিনতে চাইবে তার ফুল প্যাকেজিং সহ ডিভাইসটি পেতে ইচ্ছে করতেই পারে। এবং পণ্যটি যে আপনারই ছিল ফুল বাক্সের কারণে এটা নিয়েও কোন সংশয় থাকে না। ফুল বক্সের কারণে পুনরায় বিক্রি মূল্যও ভালো পাওয়া যায়।

আপনি কি বাসা পরিবর্তন করছেন শিগগিরই?
বাসা পরিবর্তনের সময় পণ্যের প্যাকেজিং বক্সগুলো নিরাপদে স্থানান্তরের নিশ্চয়তা দেয়। যেখানে সাধারণ টেপ দিয়ে মোড়ানো ডিভাইসগুলোতে আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে। তাই বাসা পরিবর্তনের সম্ভাবনা থাকলে এখনি বাক্সগুলোকে ফেলে দেয়া থেকে বিরত হন।

আপনি কি মজুদকারী
যদি পণ্য বেচা কেনা আপনার নেশা হয় অথবা দ্রুত পণ্য পরিবর্তনে আপনার শখ থাকে, তাহলে বাক্সগুলো আপনার অব্যবহৃত পণ্যগুলোকে নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করবে।

আপনার কিনিজে করিতে আগ্রহ আছে
উপরে উল্লেখিত কারণগুলোতে যদি আপনার পণ্যের বাক্স দরকার নাও হয়, এখনি বাক্সটি ফেলে দিবেন না। আপনার যদি উদ্ভাবনী শক্তি থাকে হয়তো এই বাক্সটি আপনাকে নতুন কিছু বানাতে সাহায্য করবে।

সুতরাং অকেজো বাক্সটিকে কাজে লাগানোর সুযোগ এত সহজে হাতছাড়া হওয়া থেকে রক্ষা করুন বাক্সটি সংরক্ষণ করে।


এ ক্যটাগরির আরো খবর..