× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

পিআইডি

আগে চলচ্চিত্রে ভালো অভিনয় নিয়ে প্রতিযোগিতা হতো -নৌপরিবহন প্রতিমন্ত্রী

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
khalid mahmud chowdhury

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, চলচ্চিত্রে কে কত ভালো অভিনয় করতে পারে সেটি নিয়ে আগে চলচ্চিত্র অভিনেতাদের মধ‍্যে প্রতিযোগিতা হতো; এখন চেয়ার দখল নিয়ে প্রতিযোগিতা হয়। চলচ্চিত্রের আবেদন কমে যায়নি। দ্বন্দ্ব কমিয়ে চলচ্চিত্রকে এগিয়ে নিতে হবে। ভালো চলচ্চিত্র একটি সমাজ ও দেশকে পরিবর্তন করতে পারে। মহান মুক্তিযুদ্ধে চলচ্চিত্রের ভূমিকা রয়েছে।

প্রতিমন্ত্রী আজ ঢাকায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) এর প্রতিষ্ঠার ৫৫ বছর উদযাপন উপলক্ষ্যে ‘বাচসাস’ আয়োজিত আলোচনা সভা, বাংলা নববর্ষ উদযাপন ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অন‍্যান‍্য সেক্টরের ন‍্যায় চলচ্চিত্র সেক্টরও ভালোভাবে এগিয়ে যাবে। বাচসাস’র পুরস্কার আগে গুরুত্বপূর্ণ ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলচ্চিত্র সেক্টর আবার ঘুরে দাঁড়াবে। এ লক্ষ‍্যে প্রধানমন্ত্রী এফডিসিকে আধুনিকায়ন করেছেন। সরকারি প্রচেষ্টায় জেলা ও উপজেলা পর্যায়ে সিনেমা হল চালু হবে। সরকারি অনুদানে সিনেমা তৈরি হচ্ছে। দর্শকদের আগ্রহ আছে। চলচ্চিত্রসহ বিভিন্ন ক্ষেত্রে দলাদলি থাকলে ভালো কিছু হবে না। দলাদলি কমাতে হবে।

বাচসাস এর সভাপতি রাজু আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব‍্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ‍্যামল দত্ত, বিএফইউজের সভাপতি ওমর ফারুক, বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার এবং বাচসাস’র সাধারণ সম্পাদক রিমন মাহফুজ।


এ ক্যটাগরির আরো খবর..